একটু পড়ে দেখুন
শিরক ও কুফর থেকে পরিত্রাণের উপায় 20% ছাড়

শিরক ও কুফর থেকে পরিত্রাণের উপায়

বিষয়:
পৃষ্ঠা সংখ্যা: 96 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 60 ৳ 75 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
শিরক কী ও কেন ?
শিরক কী ও কেন ?
ড. মুহাম্মদ মুযযাম্মিল আলী
৳ 450
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)
শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
৳ 350 ৳ 280

সারসংক্ষেপ :

সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার জন্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অগণিত শান্তির ধারা বর্ষিত হউক। 

বক্ষ্যমাণ বইটি প্রথিতযশা লেখক শেইখ আহমাদ ইবনু হাজার আলে বুতামী কর্তৃক সংকলিত আল্লাহর প্রতি বিশ্বাসের ধরণ ও প্রকৃতি স¤পর্কে চমৎকার একটি বই। লেখক এতে আল্লাহর প্রতি বিশ্বাসের মৌলিক দিকগুলি অতি সংক্ষেপে, সহজভাবে, চমৎকার আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন। তিনি এই বইয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের তিনটি ক্ষেত্র তুলে ধরেছেন।

১. প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা; 

২. ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা;

৩. আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাকে এক বলে বিশ্বাস করা।  

বিশ্বাসের প্রথম ক্ষেত্রটিকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষই বিশ্বাস করে। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া, যারা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী তথা নাস্তিক বলে নিজেদের পরিচয় দিতে ভালবাসে।  

কিন্তু দ্বিতীয় প্রকারের ব্যাপারে মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। অনেকেই আল্লাহর ইবাদাতের পরিবর্তে দেব-দেবী, প্রতিমা-মূর্তির পূজা করে। কেউ বা করে গাছ, পাথর, নক্ষত্র, চন্দ্র-সূর্য ইত্যাদির পূজা। কেউ বা আবার আল্লাহর ইবাদতের পরিবর্তে তারই ইবাদতের উদ্দেশ্যে তারই সৃষ্টি জীবিত কিংবা মৃত মানুষ, জ্বিন ইত্যাদির উপাসনা করে। আর এই ধারা চলে আসছে প্রথম রাসুল নূহ আলাইহিস সালামের যামানা থেকে। অনেকে আবার গায়রুল্লাহর (আল্লাহ ছাড়া অন্য কারো) উপাসনা করে না ঠিকই, তবে এই বিশ্বাস রাখে যে, সাধারণ মানুষ সরাসরি আল্লাহর কাছে যেতে পারে না, তার কাছে নিজের পাপ ক্ষমা চাইতে পারে না, বিপদ-আপদে সাহায্য চাইতে পারে না, কোন প্রয়োজনে তার কাছে সরাসরি কিছু চাইতে পারে না। উকিলের মাধ্যম ছাড়া যেমন কেউ আদালতে যেতে পারে না, তেমনই কোন অসীলা বা মাধ্যম ছাড়া সাধারণ মানুষ আল্লাহর কাছে যেতে পারে না। এই ভ্রান্ত বিশ্বাসের কারণে আজ অনেক মানুষ মাজারে গিয়ে মৃত কিংবা জীবিত পীরের কাছে দু‘আ করে, তাদেরকে সাজদা করে, তাদের নামে পশু জবাই করে, মানত মানে ইত্যাদি। এছাড়াও আরো এমন অনেক কাজ করে, যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য শোভনীয় নয়। এর মাধ্যমে তারা সু¯পষ্ট শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ রব্বুল আলামীন অনুগ্রহ করে মানবজাতিকে এসব শিরক ও গায়রুল্লাহর (আল্লাহ ছাড়া অন্যের) উপাসনা থেকে ফিরিয়ে শুধুমাত্র তারই ইবাদতের দিকে আহ্বান করার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন। (আন নাহল : ৩৬)। তাদের কথা বিশ্বাস করে কেউ সত্য পথে ফিরে এসে সফলকাম হয়েছে। এরা হল নবী রাসুলদের অনুসারীগণ। আবার কেউ অবিশ্বাস করে মুখ ফিরিয়ে নিয়ে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়েছে। এই শ্রেণীর অন্তর্ভুক্ত হল পৃথিবীর ইতিহাসের সকল ধ্বংসপ্রাপ্ত জাতি, মক্কার কাফির সম্প্রদায় এবং যারা দ্বীনে ইসলামে বিশ্বাস করে না। 

তৃতীয় প্রকার নিয়েও রয়েছে বিস্তর মতভেদ। তবে তা শুধুমাত্র ইসলামের দাবিদারদের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ, আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলির ব্যাপারে যারা মতভেদ করে গোমরাহীতে নিপতিত হয়েছে, তারা সবাই মূলত ইসলামের দাবিদার। তারা সবাই নিজেদের মুসলিম মনে করে। যেমন; জাহমিয়্যা, কদারিয়্যা, মুতাযিলা, মুশাব্বিহা, মুয়াত্তিলা ইত্যাদি দলসমূহ। তারা সবাই মনে করে ‘তারা মুসলিম’। কিন্তু আল্লাহ তা‘আলার নাম ও গুণাবলিকে ব্যাখ্যা (তাহরীফ), নিষ্ক্রিয়করণ (তা’তীল), সাদৃশ্য (তাশবীহ) ও স্বরূপ বা পদ্ধতি বর্ণনা (তাক‘য়ীফ) করার মাধ্যমে তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত সহজ সরল পথ থেকে পথ থেকে দূরে সরে গেছে।

উল্লিখিত তিনটি বিষয়ে লেখক কুরআন ও সুন্নাহ থেকে দলীলের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অবস্থান ¯পষ্ট করার প্রয়াস পেয়েছেন। সেইসাথে ভ্রান্ত আকীদাহ লালনকারীদের সকল যুক্তি বাতিল প্রমাণ করেছেন। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে তার দেয়া সঠিক দ্বীন সঠিকভাবে বুঝে তদানুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন!

আহমাদ ইবনু হাজার আলে বুতামী


আব্দুল বারী বিন সোলায়মান
আব্দুল বারী বিন সোলায়মান

আব্দুল বারী বিন সোলায়মান হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, মুহাদ্দিছ, অনুবাদক ও গবেষক, যিনি মূলত ইসলামী আকীদা; হাদীছ ও ফিকহ বুঝার মূলনীতি; আরবী ভাষা-সাহিত্য, ব্যাকরণ ও অলঙ্কার এবং মানুষের দৈনন্দিন জীবনে অধিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত মাসায়েল নিয়ে কাজ করে থাকেন। তিনি রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-জামিআহ আস-সালাফিয়্যাহ’-এর একজন সম্মানিত মুহাদ্দিছ এবং ‘আল-ইতিছাম গবেষণা পর্ষদ’-এর গবেষণা সহকারী হিসেবে কর্মরত আছেন। মৌলিক রচনার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আরবী গ্রন্থের সাবলীল বঙ্গানুবাদ ও সম্পাদনা করেছেন; যার মধ্যে হাদীছের মূলনীতি বিষয়ে ‘মিন আত্বইয়াবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ’; ফিকহ বুঝার মূলনীতি বিষয়ে ‘আল উসূলু মিন ইলমিল উসূল’; আরবী ভাষা-সাহিত্য বিষয়ে ‘আল কিরআতুর রাশিদা’ ও ‘পরিমার্জিত আমীনুন নাহু’; আরবী ভাষার অলঙ্কার বিষয়ে ‘আল বালাগাহ আল ওয়াযিহা’; আকীদা বিষয়ে ‘শিরক ও কুফর থেকে পরিত্রাণের উপায়’ রাকআত ছুটে গেলে করণীয় বিষয়ক চরম পাঠকনন্দিত ‘সলাতে মাসবুকের বিধি-বিধান’; এবং মাসআলা-মাসায়েল বিষয়ে ‘কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর’-এর মতো বইগুলো সবিশেষ উল্লেখযোগ্য। আন-নূর পাবলিকেশনসহ বিভিন্ন স্বনামধন্য প্রকাশনী থেকে প্রকাশিত তার এই গবেষণাধর্মী ও সহজবোধ্য বইগুলো শিক্ষক-শিক্ষার্থী এবং আরবী ভাষা ও ইসলামী জ্ঞানে আগ্রহী সাধারণ পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দ্বীন শিক্ষা প্যাকেজ 20%
ছাড়
দ্বীন শিক্ষা প্যাকেজ

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 694 ৳ 555
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 2,350 ৳ 1,760
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন 25%
ছাড়
ড. যায়নুল আবেদীন বিন নুমান সমগ্র: রচনা, অনুবাদ ও সংকলন

ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,342 ৳ 1,000
 নতুন ৭টি বইয়ের প্যাকেজ 30%
ছাড়
নতুন ৭টি বইয়ের প্যাকেজ

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 1,113 ৳ 779
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির 20%
ছাড়
নামাজের পরে পঠিতব্য জিকির এবং সকাল-সন্ধ্যার জিকির

শাইখ সালিহ বিন আব্দুল্লাহ আল-উসাইমি · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 32 ৳ 26
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা) 20%
ছাড়
আকিদা ওয়াসিতিয়্যা (মূল আরবী-বাংলা)

শাইখুল ইসলাম ইবনে তাইমীয়া রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 100 ৳ 80
জাদু, বদনজর ও রুকইয়াহ 20%
ছাড়
জাদু, বদনজর ও রুকইয়াহ

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 200 ৳ 160
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী) 20%
ছাড়
শিরকের খণ্ডন (তাওহীদ-কৌমুদী)

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 350 ৳ 280
ফিতনার নীতিমালা 20%
ছাড়
ফিতনার নীতিমালা

শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 63 ৳ 50
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ 20%
ছাড়
ফিরকাহ্‌ নাজিয়াহ্‌ ও সাহায্যপ্রাপ্ত জামাআতের মতাদর্শ

শাইখ মুহাম্মাদ ইবনে জামীল যাইনু · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 160 ৳ 128
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২) 20%
ছাড়
মুহাম্মাদী কায়দা ও ১৫১ টি দুয়া (২)

ওয়াহীদিয়া গবেষণা বিভাগ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 75 ৳ 60
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস 20%
ছাড়
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস

ড. মোহাম্মদ ইমাম হোসাইন · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?