একটু পড়ে দেখুন
ফারায়েজ শিক্ষা 20% ছাড়

ফারায়েজ শিক্ষা

৳ 80 ৳ 100 20% ছাড়
স্টকে আছে

'ইলমুল ফারায়িয'কে অর্ধেক ইল্ম বলা হয়। এই ইলম যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য প্রচেষ্টা জারী থেকেছে কালে কালে (যুগে যুগে)। যদিও এ ইলল্ম চর্চার উপরেই অধিক নির্ভরশীল। চর্চা ও অনুশীলন না থাকলে ধীরে ধীরে স্মৃতি থেকে তা লয় ও ক্ষয় হতে থাকে। আমার যে পরিবেশে কাজ, সে পরিবেশে অবশ্য ফারায়েযের চর্চা নেই। মাঝে-মধ্যে দু-একটা মাসয়ালা এলে সমাধান দিতে হয়। তবে কিছু ভাই-বন্ধুর আশা পূরণ করতে গিয়ে এই পুস্তিকা সংকলন করতে হল। আশা করি তাঁরাই উপকৃত হবেন সর্বাগ্রে। তার সাথে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরও কাজে লাগবে বলে আমার সুদৃঢ় ধারণা। হিসাবের বই তো। ভুল হওয়াটা বেশী স্বাভাবিক। সুতরাং প্রিয় পাঠক! ভুল পরিলক্ষিত হলে আমাকে জানিয়ে সংশোধন করতে সহযোগিতা করে বাধিত করবেন। আল্লাহ সকলকে ভুলের খপ্পর থেকে রক্ষা করুন আমীন। এই ইলল্ম চর্চা করুন এবং বহু সওয়াবের অধিকারী হন। মেধাবী ছাত্রদের মাঝে এর পরিশীলন বজায় রাখুন। হকদারকে আল্লাহর দেওয়া হক পৌছে দিন। যারা হক মেরে খাচ্ছেন বা খাওয়াচ্ছে, তাদের কার্যকলাপ প্রতিহত করুন।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

আত্মপরিচয়ের সংকট ১
আত্মপরিচয়ের সংকট ১

ইফতেখার সিফাত

৳ 250
 মহান আল্লাহর নাম ও গুণাবলী 20%
ছাড়
মহান আল্লাহর নাম ও গুণাবলী

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

৳ 375 ৳ 300
সেকুলারিজমের ইসলামিকরণ 29%
ছাড়
সেকুলারিজমের ইসলামিকরণ

ড. ফাহাদ ইবন সালেহ আল-আজলান

৳ 375 ৳ 265
আকীদাতুত তাওহীদ
আকীদাতুত তাওহীদ

ড. সলিহ ইবনে ফাওযান আল ফাওযান

৳ 350
কিতাবুত তাওহিদ (হার্ডকাভার)
কিতাবুত তাওহিদ (হার্ডকাভার)

মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রহঃ), শায়খ মুহাম্মাদ আল-কারাওইয়ি

৳ 450
শুধু আল্লাহর কাছে চাই 30%
ছাড়
শুধু আল্লাহর কাছে চাই

অধ্যাপক নুরুল ইসলাম

৳ 160 ৳ 112
আল কওলুল মুফীদ ফী আদিল্লাতিত তাওহীদ
আল কওলুল মুফীদ ফী আদিল্লাতিত তাওহীদ

মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহাব আল ওয়াসাবী

৳ 300
তাওহীদের মর্মকথা 20%
ছাড়
তাওহীদের মর্মকথা

শায়খ ড. আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল বদর

৳ 100 ৳ 80
মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা 30%
ছাড়
মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা

মূল: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমিন, সম্পাদনায়: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া

৳ 325 ৳ 228
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?