30% ছাড়
বিশ্বব্যাংকের এক ভাইস প্রেসিডেন্ট একবার বলেছিলেন, 'আগামী শতাব্দীর যুদ্ধগুলো হবে পানি নিয়ে।'
কেন পানিকে ঘিরে এমন সংঘাত তৈরি হতে পারে, ‘ব্লু গোল্ড ওয়ার' বইয়ে তার কারণগুলো তুলে ধরা হয়েছে। পৃথিবীর পানির উৎস কমে যাওয়ার পাশাপাশি এসব উৎসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। পানি ব্যবস্থাপনার বেসরকারিকরণ, বোতলজাত পানি ও করপোরেট নিয়ন্ত্রণ নিরাপদ পানির অধিকারকে ক্রমেই অর্থনৈতিক সামর্থ্যের সঙ্গে সম্পৃক্ত করছে। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত পানি উত্তোলন ও দূষণের সঙ্গে যুক্ত হয়েছে এআই ডেটা সেন্টারের বিপুল পানি ব্যবহার। পানির সংকট, ভবিষ্যতের সংঘাত, করপোরেট নিয়ন্ত্রণ ও মানুষের মৌলিক অধিকার নিয়ে ভাবতে বাধ্য করবে বইটি।
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!