একটু পড়ে দেখুন
আর কত উদাসীন থাকব? 40% ছাড়

আর কত উদাসীন থাকব?

পৃষ্ঠা সংখ্যা: 224 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 220 ৳ 368 40% ছাড়
স্টকে আছে
প্রি-অর্ডার প্রকাশ: 15 Sep 2026
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
আধুনিক খেলাধুলা
আধুনিক খেলাধুলা
ইফতেখার সিফাত
৳ 100 ৳ 95
ইজি সলিউশন
ইজি সলিউশন
শাহেদ হাসান
৳ 100 ৳ 95

আর কত উদাসীন থাকব? ❝জানি মৃত্যু আসবে, জানি আখিরাত আছে—তবুও আমরা কতটা প্রস্তুত?

দুনিয়ার ব্যস্ততা, ক্ষণস্থায়ী বিনোদন আর নানা ধরনের আসক্তির ভিড়ে আমরা কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছি? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। অথচ দুনিয়ার মোহে আমরা আখিরাতের প্রস্তুতিকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছি। এই দীর্ঘ উদাসীনতার ঘোর কাটাতে এবং রবের পথে ফিরে আসার তাগিদ দিতেই রচিত হয়েছে অসাধারণ এই বই “আর কত উদাসীন থাকব?”

বইটিতে যেসব বিষয় চমৎকারভাবে তুলে ধরা হয়েছ--

জীবনের আসল উদ্দেশ্য: কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রকৃত লক্ষ্য কী?

✔️ মৃত্যু ও আখিরাত: যে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, সেই অনন্ত জীবনের জন্য আমরা কতটা প্রস্তুত?

✔️ জান্নাতের আকাঙ্ক্ষা ও জাহান্নামের ভয়: জান্নাত পেতে চাইলে কী ধরনের জীবন ও আমল প্রয়োজন?

✔️বিশ্বকাপ ও খেলাধুলার উন্মাদনা: বিনোদন কখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় ও দায়িত্বগুলোকে গ্রাস করে ফেলে?

✔️ ক্রিকেটের প্রতি অতিরিক্ত আসক্ত খেলাধুলা কি আমাদের ইবাদত, সময় ও আখিরাতের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে?

✔️মোবাইল ও গেমের আসক্তি: কয়েক ঘণ্টার বিনোদনের বিনিময়ে আমরা কি আমাদের মূল্যবান জীবন নষ্ট করছি?

✔️ PUBG ও অনলাইন গেমিং: গেমের জগতে হারিয়ে গিয়ে বাস্তব জীবন ও আখিরাতকে কি আমরা ভুলে যাচ্ছি?

✔️সেলিব্রিটি ও তারকা-পূজা: যাদের আমরা আদর্শ বানাচ্ছি, তারা কি সত্যিই আমাদের অনুসরণ করার যোগ্য?

✔️ সময় ও যৌবনের মূল্য যে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, সেই সময় আমরা কোথায় ব্যয় করছি?

উদাসীনতা থেকে ফিরে আসার আহ্বান: নিজের জীবনকে নতুন করে মূল্যায়ন করে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার অনুপ্রেরণা।

বইটি কেন পড়বেন ?

✔️ নিজের জীবনের লুকানো ভুল ও উদাসীনতাগুলো চিনতে।

✔️ দুনিয়া ও আখিরাতের মধ্যে সঠিক ভারসাম্য বুঝতে।

✔️ সময় ও যৌবনের প্রকৃত মূল্য উপলব্ধি করতে।

✔️ অপ্রয়োজনীয় আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে।

✔️ মৃত্যুর আগে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ অনুভব করতে।

✔️ নিজের জীবনকে কুরআন-সুন্নাহর আলোকে নতুন করে সাজানোর অনুপ্রেরণা পেতে



নাজনীন আক্তার ঈশিতা


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

ব্রাদার পাবলিকেশন বাংলাদেশ
ব্রাদার পাবলিকেশন বাংলাদেশ

ব্রাদার পাবলিকেশন বাংলাদেশ এর পথচলা ২০২২ সালে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে শুরু হয়। এটি শুরুতে বিভিন্ন প্রকাশনী থেকে বই সংগ্রহ করে কাস্টমারদের বই সেবা প্রদান করতো। ধীরে ধীরে ক্রমেই এর কার্যক্রম বৃদ্ধি পায়। পাবলিশার্স শুরু থেকেই সালাফি ও নির্ভরযোগ্য লেখকদের কিতাব সরবরাহ করে আসছে। ঢাকার ঐতিহ্য ও প্রানকেন্দ্র বলা যায় সদরঘাট তারই সাথে বইয়ের রাজধানী বাংলাবাজারে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আর কত উদাসীন থাকবো? বইটির মাধ্যমে পাবলিকেশনটির প্রথম কোনো নিজস্ব বইয়ের মাধ্যমে যাত্রা শুরু যা প্রকাশ হচ্ছে ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?