উসূলুল ফিকহের জটিল আলোচনা এবার সহজ ও সাবলীল উপস্থাপনায়!
উসূলুল ফিকহ ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও foundational বিজ্ঞান, যা পবিত্র কুরআন ও সুন্নাহ থেকে বিধি-বিধান বের করার নিয়ম-নীতি নিয়ে আলোচনা করে। অনেক সময় এই আলোচনাগুলো শিক্ষার্থীদের জন্য বেশ জটিল মনে হতে পারে।
প্রফেসর ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী স্যারের লেখা “উসূলুল ফিকহ” বইটি এবার সেই জটিল আলোচনাগুলোকে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। এটি নতুন শিক্ষার্থীদের জন্য যেমন সহজবোধ্য, তেমনি জ্ঞানপিপাসুদের জন্য একটি চমৎকার সম্পদ।
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী একাধারে একজন গবেষক, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ও লেখক, অন্যদিকে তিনি একজন দা‘ঈ ইলাল্লাহ ও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব। ইসলামী গবেষণা, ইসলাম প্রচার ও টিভি/ইউটিউব চ্যানেলে আলোচনার মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।
২০০৪ সাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টিভিতে তিনি ইসলামিক আলোচনা, প্রশ্নোত্তর সেশন ও উপস্থাপনায় অবদান রেখে আসছেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার ও লেকচার সেশনে এবং বহু আন্তর্জাতিক ইসলামিক সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনি জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন।
তিনি বাংলাভাষা-ভাষীদের মধ্যে বিশুদ্ধ ও বস্তুনিষ্ঠ জ্ঞান ও শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তাইবাহ একাডেমি, ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাত আল-ইসলামিয়াহ প্রতিষ্ঠা করেন।
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ১৯৮৮ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদে ভর্তি হন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে সেখান থেকে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রথম বাংলাদেশী।
তাইবাহ একাডেমি