আজি হতে হাজার বছর আগে 25% ছাড়

আজি হতে হাজার বছর আগে

পৃষ্ঠা সংখ্যা: 216 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 285 ৳ 380 25% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি। সেই সন্ধ্যায় শুধু ঘরের কোণের কুপিবাতিই জ্বলল না, এক চপল কিশোরের মনের কোণেও টিমটিম করে জ্বলে উঠেছিল একটুকরো জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসার উত্তর পেতে সেই চপল কিশোরকে হাঁটতে হয়েছিল যুগের পর যুগ। দিন-রাত একাকার করে, পথের পর পথ, প্রান্তরের পর প্রান্তর তাকে পাড়ি দিতে হয়েছিল একাকী। শরীরে নেমেছিল অবসাদ, গা জুড়ে নেমেছিল পথের ক্লান্তি। কিন্তু সেই একটুকরো জিজ্ঞাসার অবদমিত আহ্বান তাকে কোথাও থামতে দিলো না। ধু-ধু মরুভূমির পথ, ধুলোয় আচ্ছন্ন শহর, কখনো-বা নিষ্প্রভ নক্ষত্রের মিটিমিটি আলোতে খুঁজে বেড়াতে হয়েছিল সেই জিজ্ঞাসার সন্ধান। কালের ধুলো অতিক্রম হয়, বয়েসি বটের শেকড়ে নেমে আসে জীর্ণতার চিহ্ন। কিন্তু সেই পথিকের পথ যেন ফুরোতে চাইল না আর। তারপর, শতাব্দী পার হলো। দুনিয়া থেকে হারিয়ে গেল সভ্যতার পর সভ্যতা, শহরের পর শহর। কোনো কোনো দিকে গড়ে উঠল নতুন নগর, নতুন জীবনের অধ্যায়। কিন্তু পৃথিবীরই এক প্রান্তরে, জীর্ণ শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল এক শতাব্দী প্রাচীন পথিক—এক পরমের সন্ধানে। এই উপাখ্যান সেই পথিকের জীবনকে ঘিরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসার সেই উত্তর কি মিলেছিল? পথিক কি পৌঁছাতে পেরেছিল তার আরাধ্য জীবনের সমাপ্তিতে? টান টান উত্তেজনার এই ঐতিহাসিক উপাখ্যানে পাঠক নিজেই খুঁজে নিক সেই উত্তর…
আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।

সুকুন পাবলিশিং
সুকুন পাবলিশিং


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

সুকুন পাবলিশিং কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
দেয়ালের ওপারে আকাশ
দেয়ালের ওপারে আকাশ

এনামুল হক ইবনে ইউসুফ · সুকুন পাবলিশিং

৳ 350
পরিপূর্ণ শারয়ি পর্দা 25%
ছাড়
পরিপূর্ণ শারয়ি পর্দা

ইউসুফ আল-হাজ্জ আহমাদ · সুকুন পাবলিশিং

৳ 330 ৳ 248
ইমাম নববির চল্লিশ হাদিস 30%
ছাড়
ইমাম নববির চল্লিশ হাদিস

ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র) · সুকুন পাবলিশিং

৳ 550 ৳ 385
সীরাতের দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট 30%
ছাড়
সীরাতের দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট

ইয়াকুব আলী · সুকুন পাবলিশিং

৳ 210 ৳ 147
 যেভাবে ঘটেছিল কারবালা 30%
ছাড়
যেভাবে ঘটেছিল কারবালা

ড. মুহাম্মাদ বিন আব্দুল হাদি আশ-শায়বানি, মুহাম্মাদ সালিম আল-খাযির · সুকুন পাবলিশিং

৳ 450 ৳ 315
জান্নাত-জাহান্নাম যেমন হবে 25%
ছাড়
জান্নাত-জাহান্নাম যেমন হবে

শায়েখ মাহমুদ আল- মিসরি আবু আম্মার · সুকুন পাবলিশিং

৳ 665 ৳ 499
সীরাতে ইবনে কাসীর 25%
ছাড়
সীরাতে ইবনে কাসীর

আল্লামা ইবনে কাছির রহিমাহুল্লাহ · সুকুন পাবলিশিং

৳ 690 ৳ 518
যেমন ছিল বড়দের তাহাজ্জুদ 30%
ছাড়
যেমন ছিল বড়দের তাহাজ্জুদ

ড. সায়্যিদ বিন হুসাইন আফফানী, ড. সায়্যিদ বিন হুসাইন আফফানী · সুকুন পাবলিশিং

৳ 350 ৳ 245
কথা বলো যয়তুন বৃক্ষ 20%
ছাড়
কথা বলো যয়তুন বৃক্ষ

আরিফ আজাদ · সুকুন পাবলিশিং

৳ 200 ৳ 160
উমরাহ সফরের গল্প 24%
ছাড়
উমরাহ সফরের গল্প

আরিফ আজাদ · সুকুন পাবলিশিং

৳ 330 ৳ 251
নিকটজনে নারীর দাওয়াহ (পেপারব্যাক) 23%
ছাড়
নিকটজনে নারীর দাওয়াহ (পেপারব্যাক)

শাইখ আবু আবদুল বারী হাফিজাহুল্লাহ · সুকুন পাবলিশিং

৳ 156 ৳ 120
চোখের গুনাহ 20%
ছাড়
চোখের গুনাহ

শাইখ মাহমুদ আল-মিসরী · সুকুন পাবলিশিং

৳ 140 ৳ 112
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?