30% ছাড়
আমাদের আজকের মুসলিম নারীরা জানে না যে তাদের রোল মডেল কারা? কেমন ছিলেন তারা, কেমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন? আর কেনই বা রসূল স. পৃথিবীর এতো অগণিত নারীদের মধ্য হতে শুধু চারজনকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন? যেখানে আবার ফেরাউনের মতো জালিমের স্ত্রীও আছ। আচ্ছা আপনি কি আসলেই জানেন কারা আপনার রোল মডেল? আপনার রোল মডেল তারাই হওয়া উচিৎ যারা রসূল স. এর স্ত্রী, উম্মুল মু’মিনীন অর্থাৎ মুমিনদের মা৷ যারা রসূল স. এর কন্যা তারা হবে আপনার রোল মডেল। এবং পৃথিবীর ইতিহাসে আসিয়া আ. ও মরিয়ম আ. এর মতো নারীরা, যাদেরকে রসূল স. শ্রেষ্ঠ বলে গণ্য করেছেন। এরকম মহিয়সী নারীদের নিয়ে ছোট ছোট ১৬ টি বইয়ের মাধ্যমে রিফাইন পাবলিকেশন থেকে মহিয়সী সিরিজটি প্রকাশিত হয়েছে, যেখানে চমৎকারভাবে তাদের পরিচিতি, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং তাদের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করা হয়েছে, রেফারেন্স সহকারে। আরেকটি বিষয় বইগুলো ছোট হলেও এটা বেশ সন্তুষ্টজনক যে এর পেপার কোয়ালিটি খুবই মানসম্মত। আপনি যদি একজন নারী হন, তাহলে আপনার তো এই মহিয়সী নারীদেরকেই অনুসরণ করা উচিৎ, তাদেরকেই ধারণ করা উচিৎ, আর এজন্য তাদের সম্পর্কে আপনার জানতে হবে পড়তে হবে। আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী এবং কন্যাদের তাদের মতোই গড়ে তোলা উচিৎ। এবং এই বইগুলো তাদেরকে আপনি উপহার দিয়ে নিজেও সওয়াবের অংশীদার হতে পারেন। বইসমূহ- উম্মুল মুমিনিন খাদিজা রা. উম্মুল মুমিনিন আয়িশা রা উম্মুল মুমিনিন হাফসা রা. উম্মুল মুমিনিন সাওদা রা. উম্মুল মুমিনিন হাবিবা রা উম্মুল মুমিনিন উম্মে সালামা রা. উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাশ রা. উম্মুল মুমিনিন জয়নাব বিনতে খুজাইমা ও মারিয়া কিবতিয়া রা. উম্মুল মুমিনিন জুওয়াইরিয়া রা. উম্মুল মুমিনিন সাফিয়্যা ও মায়মুনা রা জয়নাব বিনতে মুহাম্মদ সা. আসিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালাম উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সা. রুকাইয়া বিনতে মুহাম্মদ সা. ফাতিমা বিনতে মুহাম্মদ সা.
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!