একটু পড়ে দেখুন
তিনটি মতবাদ

তিনটি মতবাদ

৳ 50
স্টকে আছে

[১৯৮৬ সালের ২২শে অক্টোবর বুধবার সকাল ৮-টায় রাজশাহী মহানগরীর রাণীবাজার আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র তিনদিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলনের প্রথম দিনে ছাত্র-শিক্ষক-ওলামায়ে কেরাম ও সুধী সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব যে উদ্বোধনী ভাষণ পেশ করেন, তার প্রশ্নোত্তর পর্বটি ‘পরিশিষ্ট’ অংশ হিসাবে নিম্নে প্রদত্ত হ’ল। উল্লেখ্য যে, মূল ভাষণটি ‘সমাজ বিপ্ল­বের ধারা’ নামে ইতিপূর্বে প্রকাশ করতে পারায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। -প্রকাশক]


ইসলামী সমাজ বিপ্ল­বের পূর্বোক্ত[1] তিন দফা কর্মপন্থা বাস্তবায়নের পূর্বে আমাদেরকে অবশ্যই পুরাতন ও আধুনিক কয়েকটি মতবাদ সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে। দ্বাদশ শতাব্দী হিজরীর আরবীয় সংস্কারক ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহ্হাব (১১১৫-১২০৬ হি./১৭০৩-১৭৯০খৃ.) তাঁর ‘মাসায়েলুল জাহেলিইয়াহ’ বইয়ের মধ্যে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু ‘আলাইহে ওয়া সাল্লাম)-এর আগমনের প্রাক্কালে আরবে প্রচলিত একশত প্রকার জাহেলিয়াতের কথা উল্লে­খ করেছেন।[2] আমরা সেখান থেকে একটি এবং আধুনিক কালের দু’টি পরস্পর বিরোধী চরমপন্থী মতবাদের উল্লেখ করব।


[1]. উক্ত তিন দফা কর্মপন্থা ‘সমাজ বিপ্ল­বের ধারা’ নামে প্রকাশিত বইয়ে দেখুন। হা.ফা.বা প্রকাশনা-২৭।


[2]. বইটি লেখক কর্তৃক অনূদিত এবং সঊদী সরকার কর্তৃক ১৯৯১ সালে প্রকাশিত ও বিনামূল্যে বিতরিত।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

তিনটি মতবাদ
তিনটি মতবাদ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 25
 যেভাবে ঘটেছিল কারবালা 22%
ছাড়
যেভাবে ঘটেছিল কারবালা

ড. মুহাম্মাদ বিন আব্দুল হাদি আশ-শায়বানি

৳ 450 ৳ 350
বেরেলভী মতবাদ আকীদা -বিশ্বাস 4%
ছাড়
বেরেলভী মতবাদ আকীদা -বিশ্বাস

ইহসান ইলাহী যহীর

৳ 250 ৳ 240
চার খলীফার জীবনী (হার্ডকভার) 29%
ছাড়
চার খলীফার জীবনী (হার্ডকভার)

ড.আব্দুল মাজীদ ইবন মুহাম্মাদ আল-ওয়া'লান

৳ 450 ৳ 320
মাতুরিদী আকীদা ও মানহাজ 20%
ছাড়
মাতুরিদী আকীদা ও মানহাজ

আবু বকর মুহাম্মাদ জাকারিয়া

৳ 450 ৳ 360
উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য 20%
ছাড়
উলামার মতানৈক্য ও আমাদের কর্তব্য

ফযীলাতুশ শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উষাইমীন রহ.

৳ 40 ৳ 32
কুফরী-কুফরী ভয়ংকর 30%
ছাড়
কুফরী-কুফরী ভয়ংকর

মোসাদ্দেক আহমেদ

৳ 250 ৳ 175
ধর্মের নামে প্রতারণা 30%
ছাড়
ধর্মের নামে প্রতারণা

রফিক বিন আব্দুল করিম

৳ 100 ৳ 70
সংক্ষিপ্ত আহলে হাদীস পরিচিতি 30%
ছাড়
সংক্ষিপ্ত আহলে হাদীস পরিচিতি

আবু আদেল মুহাম্মাদ হারুন হুসাইন

৳ 150 ৳ 105
আকীদাহ বিষয়ক শতাধিক প্রশ্নোত্তর 23%
ছাড়
আকীদাহ বিষয়ক শতাধিক প্রশ্নোত্তর

ড. কাযলা বিনতে মুহাম্মাদ আল কাহতানী

৳ 30 ৳ 23
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?