মোশফিকুর রহমান একজন দাঈ ইলাল্লাহ। প্রায় একযুগ সময় ধরে হজযাত্রীদের শিক্ষা সহায়তা ও সেবামূলক কার্যক্রমে যুক্ত আছেন। হজযাত্রীদের প্রশিক্ষণের জন্য তিনি ১৫টি বিষয়ের উপর ভিজ্যুয়াল প্রেজেন্টেশন প্রদান করে থাকেন। তিনি একটি হজ গাইড বই সংকলন করেছেন এবং প্রতিবছর হজযাত্রীদের জন্য কয়েক হাজার কপি বিনামূল্যে বিতরণ করেন। পাশাপাশি হজযাত্রীদের জন্য ১২টি ভাষায় একটি ফ্রি মোবাইল অ্যাপও (My Personal Hajj-Umrah Guide) তৈরি করেছেন।