একটু পড়ে দেখুন
সালাতে মুবাশশির পেপারব্যাক 20% ছাড়

সালাতে মুবাশশির পেপারব্যাক

বিষয়:
পৃষ্ঠা সংখ্যা: 576 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 280 ৳ 350 20% ছাড়
স্টকে আছে

নামায ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। ইসলামে তার গুরুত্ব চরম। তার গুরুত্ব সম্পর্কে কুরআন-হাদীসের পাতা ভরপুর। নামায না পড়লে মুসলিম থাকা যায় না। আবার সঠিক পদ্ধতিতে তা আদায় না করলে জীবনের সব আমল প-। সেই জন্য সঠিক পদ্ধতিতে নামায পড়া আমাদের সকলের কর্তব্য। এই উদ্দেশ্যে উপনীত হতে হলে সঠিক নামায শিক্ষার পুস্তকের প্রয়োজন। বর্তমানে আমাদের সমাজে অধিকাংশ মানুষ নিজ নিজ কায়দায় নামায পড়ে; সুন্নাতী তরীকার ধার ধারে না এবং জানেও না। এভাবে কত মানুষ কবরের পেটে চলে গেছে তার সংখ্যা আল্লাহই ভাল জানেন। ভুল পদ্ধতিতে নামায পড়ার কয়েকটি কারণের মধ্যে নামাযের সঠিক তথ্য সম্বলিত পুস্তক না থাকা এবং অপর দিকে তথাকথিত বাজারী নামায শিক্ষা পুস্তকের অধিক প্রচলন একটি প্রধান কারণ। যেমন ফ্রেম, তেমনি ইঁট। সোজা ফ্রেমে সোজা ইঁট এবং বাঁকা ফ্রেমে বাঁকা ইঁট হওয়াটাই স্বাভাবিক। অবশ্য সঠিক নামায শিক্ষার পুস্তক একেবারে যে নেই, তা বলছি না। তবে তার সংখ্যা নগণ্য। শ্রদ্ধেয় মাওলানা আব্দুল হামীদ আল-ফাইযীর বই ‘স্বালাতে মুবাশ্শির’ পাঠ করে উপলব্ধি করতে পারলাম যে, সেটি নামাযের সঠিক মাসায়েল সম্বলিত, কুরআন-হাদীসের দলীল সমৃদ্ধ, সুসজ্জিত, সুবিন্যস্ত এবং মার্জিত ভাষায় প্রণীত। আল্লার কাছে আমার আশা, এ ধরনের পুস্তক নামাযের সঠিক পথ ও তথ্য দানে, নামাযীদের চাহিদা এবং শূন্যস্থান পূরণে সহায়ক হবে-ইন শাআল্লাহ। হে আল্লাহ! এ পুস্তকের প্রণেতাকে এবং যাঁরা এই পুস্তকের প্রকাশনার ব্যাপারে সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের সকলকেই ইহ-পরকালে উত্তম বদলা দান কর। আমীন।

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

প্রচলিত নামায এবং রাসূল স. এর সলাতের পার্থক্য কতটুকু? 33%
ছাড়
প্রচলিত নামায এবং রাসূল স. এর সলাতের পার্থক্য কতটুকু?

খলীলুর রহমান বিন ফযলুর রহমান · আত-তাওহীদ প্রকাশনী

৳ 60 ৳ 40
সালাতের শর্তাবলি এবং ফরজ-ওয়াজিবসমগ্র 20%
ছাড়
সালাতের শর্তাবলি এবং ফরজ-ওয়াজিবসমগ্র

শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 125 ৳ 100
আধ্যাত্মিকতা আত্মিক পরিশুদ্ধি ও নামাজ 40%
ছাড়
আধ্যাত্মিকতা আত্মিক পরিশুদ্ধি ও নামাজ

ডা. মো: আজিজুল হক আব্দুল্লাহ · ডা. মো: আজিজুল হক আব্দুল্লাহ

৳ 150 ৳ 90
ছালাত পরিত্যাগের ভযাবহতা ও জামাআত ছালাতের গুরুত্ব
ছালাত পরিত্যাগের ভযাবহতা ও জামাআত ছালাতের গুরুত্ব

মুহাম্মাদ আব্দুর রহীম · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 100
সলাত পরিত্যাগকারীর বিধান 30%
ছাড়
সলাত পরিত্যাগকারীর বিধান

আকরামুজ্জামান বিন আব্দুস সালাম · ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশন

৳ 50 ৳ 35
ফিকহুস সালাত [সালাত পরিচিতি] 20%
ছাড়
ফিকহুস সালাত [সালাত পরিচিতি]

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · তাইবাহ একাডেমি

৳ 350 ৳ 280
রসুলুল্লাহ সাঃ এর সলাত আদায়ের পদ্ধতি 30%
ছাড়
রসুলুল্লাহ সাঃ এর সলাত আদায়ের পদ্ধতি

শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন · দারুল কারার পাবলিকেশন্স

৳ 40 ৳ 28
চেয়ারে সালাত আদায়ের বিধান 38%
ছাড়
চেয়ারে সালাত আদায়ের বিধান

ডঃ সালেহ বিন ফাওয়ান বিন আব্দুল্লাহ আল-ফাওযান · দারুল কারার পাবলিকেশন্স

৳ 65 ৳ 40
সচিত্র ওজু ও নামাজ শিক্ষা 30%
ছাড়
সচিত্র ওজু ও নামাজ শিক্ষা

শাইখ মুহাম্মাদ আব্দুর রব আফফান মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 40 ৳ 28
রাসূলুল্লাহ সা. এর সালাত ও দুআ 36%
ছাড়
রাসূলুল্লাহ সা. এর সালাত ও দুআ

শাইখ শহীদুল্লাহ খান মাদানী · আল খাইর পাবলিকেশন্স

৳ 70 ৳ 45
সলাতুন নাবী (সা.) 36%
ছাড়
সলাতুন নাবী (সা.)

শাইখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ · দারুল কারার পাবলিকেশন্স

৳ 635 ৳ 406
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?