একটু পড়ে দেখুন
সহীহ ইবনু খুযাইমাহ 20% ছাড়

সহীহ ইবনু খুযাইমাহ

পৃষ্ঠা সংখ্যা: 728 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 800 ৳ 1,000 20% ছাড়
স্টকে আছে

যাবতীয় প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহানুভব রবের প্রতি, যাঁর অশেষ মেহেরবানীতে আমরা নববী হাদীসের একটি অনন্য সংকলন ‘সহীহ ইবনু খুযাইমাহ’-র বঙ্গানুবাদ প্রকাশ করতে যাচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে সহীহ ইবনু খুযাইমাহ নববী হাদীসের একটি নির্ভরযোগ্য উৎস-গ্রন্থ। ‘সহীহ’ নামে হাদীসের কেবল চারটি প্রসিদ্ধ উৎসগ্রন্থ পাওয়া যায়, যেসবের অন্যতম হলো সহীহ ইবনু খুযাইমাহ। বাকিগুলো হচ্ছে : সহীহুল বুখারী, সহীহ মুসলিম, সহীহ ইবনু হিব্বান।

সহীহ ইবনু খুযাইমাহর এমন গুরুত্ব ও মর্যাদার দিকে লক্ষ করেই আমরা গ্রন্থটির বঙ্গানুবাদ বাংলাভাষী মুসলিম ভাইবোনের করকমলে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই গ্রন্থে আমাদের কাজের সংক্ষিপ্ত বিবরণী নিম্নরূপ :

১. গ্রন্থে উল্লিখিত কুরআনের আয়াতসমূহের যথাযথ নাম্বার, সূরার নাম ও নাম্বার যুক্ত করেছি।

২. গ্রন্থে উল্লিখিত হাদীসগুলো অন্য কোনো প্রসিদ্ধ উৎসগ্রন্থে থাকলে, সেখানকার যথার্থ রেফারেন্স যুক্ত করে দিয়েছি।

৩. হাদীসের যেসব হুকুম তথা বর্ণনাগত মান সংযুক্ত করেছি, সেগুলো মুহাক্কিক শাইখ মুহাম্মাদ মুস্তাফা আজমী হাফিজাহুল্লাহর তাহকিককৃত সহীহ ইবনু খুযাইমাহ থেকে নিয়েছি।

৪. শাইখ মুস্তাফা আজমীর তাহকীককৃত ইবনু খুযাইমাহর একটা অংশ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সম্পাদনা করেছেন এবং ক্ষেত্রবিশেষে টীকা দিয়েছেন। আমরা শাইখ আলবানীর টীকা ও হুকুমও বঙ্গানুবাদে যুক্ত করেছি।

আমাদের এসব কাজে ভুল থাকা অস্বাভাবিক নয়। আমরা এখানে যা সঠিক করেছি, তা আল্লাহর তরফ থেকে, আর যা ভুল করেছি তা আমাদের ও শয়তানের তরফ থেকে। আরও বলে রাখছি, যদি আমাদের এই গ্রন্থের কোনো প্রমাদ কোনো সহৃদয় পাঠকের দৃষ্টিগোচর হয় এবং আমাদেরকে তিনি অবগত করেন, তাহলে আমরা ভুল সংশোধন করে নিব এবং তাঁর জন্য দোয়া করে দিব। ইনশাআল্লাহ।

ইমাম ইবনে খুযাইমা


ওয়াহীদিয়া গবেষণা বিভাগ

'ওয়াহীদিয়া গবেষণা বিভাগ' হলো বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা 'ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী'-এর একটি বিশেষায়িত গবেষণা ও সম্পাদনা শাখা, যা নির্ভুল ও মানসম্মত ইসলামিক গ্রন্থ প্রকাশে নিবেদিত। দেশবরেণ্য হাফেজ ও আলেমদের সমন্বয়ে গঠিত এই বিভাগটি অত্যন্ত সতর্কতার সাথে প্রুফরিডিংয়ের মাধ্যমে 'আয়াতে মুতাশাবিহাত চিহ্নিত কুরআন', কালার-কোডেড তাজউইদ কুরআন এবং শব্দার্থে কুরআনের মতো অনন্য সংস্করণগুলো প্রকাশ করেছে, যা সহায়ক টীকা ও নির্দেশনার মাধ্যমে কুরআন হিফজ ও তিলাওয়াতকে সহজ ও নির্ভুল করে। আল-কুরআনের পাশাপাশি এই গবেষণা বিভাগ 'সহীহ ইবনে খুযাইমা', 'সহীহ ফিকহুস সুন্নাহ', 'রিয়াদুস সলেহীন' ও 'হাদীস সম্ভার'-এর মতো প্রামাণ্য গ্রন্থসহ কওমি মাদরাসার সিলেবাসভুক্ত (দরসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাব অত্যন্ত নিখুঁত অনুবাদ, সম্পাদনা ও তাহকিকসহ প্রকাশ করে আসছে। তাদের এই নির্ভরযোগ্য ও বহুল সমাদৃত প্রকাশনাগুলো একদিকে যেমন সাধারণ বাংলা ভাষাভাষী মুসলিমদের বিশুদ্ধ ইসলামি জ্ঞান অর্জনে সহায়তা করছে, ঠিক তেমনি মাদরাসার শিক্ষার্থী ও গবেষকদের একাডেমিক পড়াশোনাকেও করে তুলেছে আরও সমৃদ্ধ ও সহজলভ্য।


ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

মিশকাতুল মাছাবীহ ১ম খণ্ড
মিশকাতুল মাছাবীহ ১ম খণ্ড

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব · হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

৳ 600
সহীহুল বুখারী ৩য় 40%
ছাড়
সহীহুল বুখারী ৩য়

মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ · হাদীস পাবলিকেশন্স

৳ 900 ৳ 540
সহীহুল বুখারী ৮ম 40%
ছাড়
সহীহুল বুখারী ৮ম

মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ · হাদীস পাবলিকেশন্স

৳ 700 ৳ 420
সহীহুল বুখারী ৭ম 40%
ছাড়
সহীহুল বুখারী ৭ম

মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ · হাদীস পাবলিকেশন্স

৳ 900 ৳ 540
সহীহুল বুখারী ৬ষ্ঠ 45%
ছাড়
সহীহুল বুখারী ৬ষ্ঠ

মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ · হাদীস পাবলিকেশন্স

৳ 800 ৳ 440
সহীহুল বুখারী ৫ম 40%
ছাড়
সহীহুল বুখারী ৫ম

মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ · হাদীস পাবলিকেশন্স

৳ 900 ৳ 540
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (১ম খন্ড) 30%
ছাড়
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (১ম খন্ড)

মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 700
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (৩য় খন্ড) 35%
ছাড়
তাহক্বীক্ব, তাখরীজ ও ব্যাখ্যাসহ জামি আত তিরমিযী (৩য় খন্ড)

আব্দুল খালেক সালাফী · হাদীস একাডেমী

৳ 1,000 ৳ 650
মুওয়াত্তা মালিক ২য় খণ্ড 32%
ছাড়
মুওয়াত্তা মালিক ২য় খণ্ড

ইমাম মালেক ইবনে আনাস রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 850 ৳ 578
মুওয়াত্তা মালিক ১ম খণ্ড 32%
ছাড়
মুওয়াত্তা মালিক ১ম খণ্ড

ইমাম মালেক ইবনে আনাস রহিমাহুল্লাহ · হাদীস একাডেমী

৳ 950 ৳ 646
সহীহ হাদীস বিশ্বকোষ ২য় খন্ড (হার্ডকভার)
সহীহ হাদীস বিশ্বকোষ ২য় খন্ড (হার্ডকভার)

প্রফেসর ড. আবু আহমাদ মুহাম্মাদ আব্দুল্লাহ আ‘যামী · সবুজ উদ্যোগ প্রকাশনী

৳ 750
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?