কুরআনের সাথে পথ চলা

কুরআনের সাথে পথ চলা

পৃষ্ঠা সংখ্যা: 264 পৃষ্ঠা
৳ 250
স্টকে আছে

উস্তাযা নায়লা নুযহাত এর ২০১২ সন থেকে লিখতে থাকা হিফয যাত্রার এক টুকরো অভিজ্ঞতা, অনুভূতি, গল্প ইত্যাদির সমন্বয়ে লেখা বই।

নতুন একেকটা শহরে যখনই থাকার জন্য গিয়েছি, দেখেছি সেই শহরকে বুঝতে অনেকদিন লাগে। সেই শহরের মানুষের ভাষা ভিন্ন হলে তো কথাই নেই। বাসা নেয়া, বাজার করা, হসপিটাল কোথায় জেনে নেয়াইত্যাদি কাজগুলো কঠিন লাগে। এরকম পরিস্থিতিতে অপরিচিত এক শহরে যখন আমরা এমন কাউকে পেতাম, যিনি এই বিষয়গুলো জানেন, মনে হত যে সব কাজ অনেক সহজে হয়ে গেল ।

জেনারেল লাইন এর পড়া থেকে হিফযের জগতে পদার্পণের সময়ে আমার অবস্থা ছিল অনেকটা সেই অপরিচিত শহরে থাকতে যাওয়ার মত। উৎসাহ দেয়ার কেউ নেই। সমস্যাগুলো বুঝবে এমন কেউ নেই। হিফযের সহজ এবং প্র্যাকটিক্যাল পন্থা দেখিয়ে দেয়ার কেউ নেই। সবচেয়ে বড় কথা, আমার সমস্যার কাস্টমাইজড সমাধান দেয়ার কেউ নেই। ইন্টারনেট ঘেঁটে হিফয সংক্রান্ত বিভিন্ন তথ্য জোগাড় করা, নিজেকে নিজেই বয়ে বেড়ানো, কখনো চলতে পারা আর কখনো চলতে চলতেই বসে পড়া- এই সব নিয়েই ছিল আমার হিফযের সফর। একসময় সৌদি আরবের কুরআন স্কুলের সন্ধান পেলাম। সেখানে দেখলাম নতুন আরেক জগৎ! কুরআন মুখস্থ করার উদাহরণ অনেক পেয়েছি। কিন্তু কুরআনের সাথে পথচলা মানে কী, সেটা সেই প্রথম বুঝেছি।

তখন থেকেই টুকটাক লেখার শুরু। কখনো এই আশায় যে, হয়তো কেউ অনুপ্রেরণা পাবে। কখনো এজন্য যে, হয়ত কোনো পদ্ধতি বা সমাধান কারো কাজে লাগবে। কখনো এই ভেবে যে, কুরআনের সাথে জীবন কতটা অপূর্ব তা তুলে ধরতে পারবো।

২০১২ থেকে লিখতে থাকা টুকরো অভিজ্ঞতা- কখনো নিজের আর কখনো অন্যের, উপদেশ, হিফয স্কুলের বর্ণনা, অনুপ্রেরণামূলক গল্প- ইত্যাদি মিলিয়ে আজকের এই “কুরআনের সাথে পথচলা”।

দোয়া করি আল্লাহ যেন এই প্রচেষ্টা কবুল করে নেন। আর এই যাত্রায় যা কিছু ভুল-ত্রুটি হয়েছে আমার তরফ থেকে, তা যেন ক্ষমা করে দেন।

–নায়লা নুযহাত

লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সবুজ উদ্যোগ প্রকাশনী

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

মৃতদের জন্য করণীয় বর্জনীয় 30%
ছাড়
মৃতদের জন্য করণীয় বর্জনীয়

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

৳ 220 ৳ 154
সাম্রাজ্যবাদ ও মিশনারি  তৎপরতা 20%
ছাড়
সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা

ড.উমর ফররুখ ,ড.মুস্তফা খালিদি

৳ 460 ৳ 368
প্রিন্সিপলস অব কুরআন {১ম+২য় খন্ড} 35%
ছাড়
প্রিন্সিপলস অব কুরআন {১ম+২য় খন্ড}

শাইখ মান্না আ আল-কাত্তান

৳ 1,400 ৳ 910
কুরআন অবমাননার ভয়াবহ শাস্তি 36%
ছাড়
কুরআন অবমাননার ভয়াবহ শাস্তি

মো. ওবাইদুল্লাহ নোমানী

৳ 70 ৳ 45
তাফসির কি মিথ্যা হতে পারে?
তাফসির কি মিথ্যা হতে পারে?

আব্দুর রাযযাক বিন ইউসুফ

৳ 140
দরসে কুরআন সিরিজ-১ 3%
ছাড়
দরসে কুরআন সিরিজ-১

মুুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

৳ 310 ৳ 301
খোলাসাতুল কুরআন[আল কুরআনের সারনির্যাস] 40%
ছাড়
খোলাসাতুল কুরআন[আল কুরআনের সারনির্যাস]

মাওঃআবু সাফওয়ান মুহাম্মাদ জুনাইদ কাসেমি

৳ 1,080 ৳ 648
সুরা এবং আয়াতসমূহের ফযীলত 32%
ছাড়
সুরা এবং আয়াতসমূহের ফযীলত

উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ

৳ 110 ৳ 75
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?