একটু পড়ে দেখুন
নারীদের প্রতি বিশেষ উপদেশ 20% ছাড়

নারীদের প্রতি বিশেষ উপদেশ

পৃষ্ঠা সংখ্যা: 96 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 100 ৳ 125 20% ছাড়
স্টকে আছে

সারসংক্ষেপ :

প্রথমেই মহান আল্লাহ তা'আলার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। যার অশেষ কৃপায় এ বইখানা পুনঃপ্রকাশ করতে পেরেছি। অতঃপর দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক শেষ নবী মুহাম্মাদ (র) এর ওপর ।

নারী সমাজ এমন এক জাতি, যাদের মাধ্যমে পৃথিবীতে পরিবার গঠিত হয় । মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় বংশ পরিক্রমা। তাই পরিবার ও সমাজ নির্মানে যাদের অবদান সবচেয়ে বেশি তাদেরকে সঠিক দ্বীন ও আদর্শবাদ সম্পর্কে উপদেশ দেওয়া একান্ত প্রয়োজন। যা বাস্তব জীবনে পরিপালন করতে পারলেই সুখের পরিবার গড়ে উঠবে এবং পরকালে নাজাত পাবে ইনশা-আল্লাহ।

বইটি প্রথমে সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হলে পাঠক মহলে ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় এবং প্রিয়জনদের পরামর্শে দ্বিতীয় সংস্করণে কিছু বিষয় বৃদ্ধি করি। সংকলন করতে গিয়ে বিশেষ সহযোগিতা নিয়েছি বর্তমান সময়ের বহুগ্রন্থ প্রণেতা 'শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী' রচিত ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী হতে প্রকাশিত 'আদর্শ রমণী' ও 'পর্দার বিধান' সহ বেশ কতক গুরুত্বপূর্ণ বইপত্র থেকে ।


ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী
ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী

চাঁপাই নবাবগঞ্জ সদর থানার চর আলাতুলীর কোদালকাটি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। পিতা নোমান আলী মেম্বার ও মাতা শামসুন নাহার (আল্লাহ তাঁদের মাফ করুন)। তিনি আট ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।

প্রাথমিক আরবি শিক্ষা গ্রামের মক্তবে শুরু হয়। ২০০১ সালে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জে চলে আসেন এবং বিভিন্ন মাদরাসায় পড়াশোনা শেষে ২০১১ সালে দাওরায়ে হাদীসে প্রথম স্থান অর্জন করেন। সমান্তরালে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পান।

২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে ২০১৫ সালে অনার্সে তৃতীয় স্থান এবং ২০১৬ সালে মাস্টার্সে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে এম.ফিল সম্পন্ন করে ২০২২ সালে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদীস বিভাগে অধ্যয়নরত।

শিক্ষাজীবনের পাশাপাশি ২০১৪ সালে মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহতে শিক্ষকতা শুরু করেন। ছোটবেলা থেকেই জুমুআ খুতবা ও দাওয়াহ কাজে যুক্ত। তিনি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রাজশাহীর গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং একাধিক গ্রন্থ সংকলন, অনুবাদ ও সম্পাদনা করেছেন।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

২০০৪ সালে যাত্রা শুরু করা ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বর্তমানে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং নির্ভরযোগ্য প্রকাশনার জগতে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছে ২০১২ সাল থেকে একদল নিষ্ঠাবান দ্বীনপ্রেমী ব্যক্তির নিরলস ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল ওয়াহীদ বিন ইউনুস-এর সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মূলত কুরআন, হাদীস, সীরাত, আকীদা এবং ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে প্রামাণ্য গ্রন্থ প্রকাশ ও সংরক্ষণে নিয়োজিত। আমাদের রয়েছে স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা বিভাগ, যেখানে প্রাচীন ও আধুনিক জ্ঞানতাত্ত্বিক আলোচনার সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়। পাশাপাশি আমাদের সমৃদ্ধ বিক্রয় বিভাগে সালাফি মানহাজভিত্তিক সহীহ আকীদা-নির্ভর গ্রন্থাবলি এবং কওমী মাদরাসার সিলেবাসভুক্ত মূল আরবি ইসলামি কিতাবসমূহের এক বিশাল ও নির্ভরযোগ্য সংগ্রহ রয়েছে, যা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাতে এবং জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত করতে নিরন্তর সহায়তা করে যাচ্ছে। বর্তমানে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী এর ৩ টি অফলাইন শাখা রয়েছে যার প্রধান শাখা রাজশাহীর প্রানকেন্দ্র রানীবাজার ও ২য় শাখা সাহেববাজারে অবস্থিত ও ৩য় শাখা রাজধানী ঢাকা সদরের বইয়ের রাজধানী বাংলাবাজারে অবস্থিত।

সম্পর্কিত বইসমূহ

অদেখা আমি 25%
ছাড়
অদেখা আমি

রাইয়ান প্রকাশন

৳ 180 ৳ 135
মা হওয়ার গল্প 25%
ছাড়
মা হওয়ার গল্প

সিয়ান পাবলিকেশন

৳ 380 ৳ 285
কেন হব অবরোধবাসিনী?
কেন হব অবরোধবাসিনী?

উম্মে মারিয়াম রাযিয়া বিনতে আযীযুর রহমান · তুবা পাবলিকেশন

৳ 160
আদর্শ নারী
আদর্শ নারী

আব্দুর রাযযাক বিন ইউসুফ · তুবা পাবলিকেশন

৳ 130
পর্দা কার সাথে এবং কীভাবে? 30%
ছাড়
পর্দা কার সাথে এবং কীভাবে?

আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী · দারুল কারার পাবলিকেশন্স

৳ 140 ৳ 98
ফিমেল মাইন্ড 30%
ছাড়
ফিমেল মাইন্ড

ড. আদহাম আশ শারকাবি · মাকতাবাতুল আসলাফ

৳ 450 ৳ 315
মুমিন নারীর সারাদিন 20%
ছাড়
মুমিন নারীর সারাদিন

ড. শাইখ মাহমুদ মিসরি · সুকুন পাবলিশিং

৳ 150 ৳ 120
জান্নাতী রমণী 20%
ছাড়
জান্নাতী রমণী

মুহাম্মাদ আবদুল্লাহ আল কাফী আল-মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 125 ৳ 100
মা হওয়ার দিনগুলোতে 30%
ছাড়
মা হওয়ার দিনগুলোতে

সুকুন পাবলিশিং

৳ 315 ৳ 221
আদর্শ রমণী পেপারব্যাক 20%
ছাড়
আদর্শ রমণী পেপারব্যাক

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 188 ৳ 150
আদর্শ রমণী হার্ডকভার 20%
ছাড়
আদর্শ রমণী হার্ডকভার

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী · ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

৳ 250 ৳ 200
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?