একটু পড়ে দেখুন
সফল মানব 27% ছাড়

সফল মানব

পৃষ্ঠা সংখ্যা: 160 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 109.50 ৳ 150.00 27% ছাড়
স্টকে আছে

'সাফল্য' কথাটি আমরা অহরহ শুনে থাকি। যাঁরা সচেতন, তাঁরা অবশ্যই সাফল্য চান। কিন্তু তার অনেক নিয়ম-নীতি হয়তো অনেকের অজানা। অনেক মানুষই আছে, যাদের দুনিয়ার সাফল্য হয়তো নাগালের বাইরে। কিন্তু মহাসাফল্যের ব্যাপারেও বড় উদাসীন। দুনিয়াদারী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার ক'রে মনমরা হয়, পিছপা হয়। নিজেদের জীবনকে তারা তুচ্ছ মনে করে। তাদের হয়তো পার্থিব সাফল্য অর্জনের কোন উপায়-অসীলা নেই। কিন্তু পরকালের মহাসাফল্য লাভের উপায় অবশ্যই প্রত্যেকের আছে। তবে তার প্রয়োগ-বিধি হয়তো অনেকের অজানা।

এই বক্ষমাণ পুস্তিকাটিতে আমরা খোঁজার চেষ্টা করব, কে সে 'সফল মানব'? যে সত্যই সফল, প্রকৃতপক্ষে সফল। দুনিয়ার সকল বিষয়ে বিফল হয়েও সত্যিকারার্থে সফল। আর প্রকৃত বিফল, ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা?

হতাশার অন্ধকারে যারা নিমজ্জিত, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মানসে এবং যাদের প্রকৃত সাফল্য অর্জনের অসীলা ও মাধ্যম আছে, তাদেরকে অনুপ্রাণিত করার লক্ষে আমার স্বল্প এই প্রয়াস। যদি কারো কাজে লাগে, যদি কেউ এর দ্বারা উপকৃত হয়ে 'সফল মানব' হয়ে ধন্য হয়, তাহলে জানব, আমার এই ক্ষুদ্র প্রয়াসে আমিও সফল।


শায়খ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও অনুবাদক, যিনি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৬৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আলেফ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে মক্তব ও স্থানীয় স্কুলে শিক্ষা গ্রহণের পর তিনি জামেয়া রিয়াযুল উলুম ও জামেয়া ফাইযে আম থেকে ইসলামি শিক্ষা লাভ করেন। এরপর সৌদি সরকারের স্কলারশিপে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের আল-মাজমাআহ ইসলামি সেন্টারে দাওয়াত ও তাবলিগ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা ও অনুবাদে রচিত প্রায় ৬০টির বেশি বই রয়েছে, যেগুলোর মধ্যে "আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন", "জ্বীন ও শয়তান", "মহিলাদের নামাজ", "জানাযা দর্পণ", "রোজা ও রমজান", "ফাযায়েল ও রাযায়েল" অন্যতম। সহজ ভাষা, বিশুদ্ধ আক্বীদা ও প্রামাণ্য দলিল-ভিত্তিক উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ইসলামি লেখকে পরিণত করেছে।

সম্পর্কিত বইসমূহ

ব্রেইন সেক্স 25%
ছাড়
ব্রেইন সেক্স

অ্যান মোয়ার ও ডেভিড জেসেল

৳ 320.00 ৳ 240.00
ফাহমুস সালাফ 25%
ছাড়
ফাহমুস সালাফ

উস্তায আব্দুল্লাহ মাহমুদ

৳ 88.00 ৳ 66.00
সময়ের হেফাযত, জীবনের হেফাযত 32%
ছাড়
সময়ের হেফাযত, জীবনের হেফাযত

আল্লামা ইবনুল জাওযী (রহঃ)

৳ 110.00 ৳ 74.80
দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়োনা 30%
ছাড়
দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়োনা

ডা.শামসুল আরেফীন

৳ 200.00 ৳ 140.00
সুখের সন্ধান 23%
ছাড়
সুখের সন্ধান

শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী

৳ 375.00 ৳ 288.75
সহজ ৩ টি আমল নিয়ে যাবে জান্নাতে 54%
ছাড়
সহজ ৩ টি আমল নিয়ে যাবে জান্নাতে

সম্পাদনা পরিষদ

৳ 120.00 ৳ 55.20
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?