51.11000061035156% ছাড়
আপনি জীবনে অনেক গল্প পড়েছেন। কোনোটি কাল্পনিক, কোনোটি বাস্তব। কিন্তু কখনো কি ভেবেছেন — সবচেয়ে বিশুদ্ধ গল্প কোনগুলো? যেখানে মিথ্যার লেশমাত্র নেই? উত্তর একটাই — কুরআনের গল্প। যে গল্পের বর্ণনাকারী স্বয়ং মহান আল্লাহ।
লামাআন প্রকাশনী নিয়ে এসেছে “চলো শুনি কুরআনের গল্প” — একটি অসাধারণ সিরিজ, যা শুধু গল্প নয়, বরং জীবনকে চেনার আয়না। প্রতিটি গল্প একটি সোনালী প্রদীপের মতো — যা সত্যকে আলোকিত করে, ন্যায়-অন্যায়ের মাঝে সীমারেখা টানে।
রাতের আকাশের তারার মতোই এই গল্পগুলো — কোনোটি সাহস দেয়, কোনোটি ধৈর্য শেখায়, কোনোটি কৃতজ্ঞতা শেখায়, আবার কোনোটি সতর্ক করে ভুল পথ থেকে। বিশেষ করে আমাদের শিশু-কিশোররা যখন জীবনের কঠিন পথে দাঁড়াবে, এই গল্পগুলো তাদের পথ দেখাবে — ঠিক যেভাবে নাবিককে পথ দেখায় আকাশের নক্ষত্র।
সিরিজটি রচনা করেছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখক আশিক সাঈদ, যিনি বর্তমানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগে অধ্যয়নরত। সম্পাদনায় রয়েছেন বিদগ্ধ শিক্ষক ও অনুবাদক উস্তায ইসমাইল হুসাইন। সিরিজটির মান যাচাই করে ইতিবাচক অভিমত দিয়েছেন দেশের খ্যাতনামা চার উলামা ও গবেষক।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ড. হারুনুর রশিদ মাদানী, ড. আব্দুল মুমিন মাদানী এবং মুফতি আব্দুর রউফ মাদানী। তাঁদের সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনা এই সিরিজের গ্রহণযোগ্যতা ও মানকে আরও সুদৃঢ় করেছে, আলহামদুলিল্লাহ।
সত্যি কথা বলতে, সালাফি ঘরানার প্রকাশনা থেকে এ ধরনের শিশু-উপযোগী, ইলাস্ট্রেটেড ও গল্পভিত্তিক কাজ আমরা খুব কমই দেখতে পাই। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ — যাকে আমাদের সকলের উচিত সাদরে গ্রহণ করা, সহযোগিতা করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা চাই ভবিষ্যতে এ ধরনের আরও কাজ আমাদের হাতে আসুক।
আপনার এবং আপনার সন্তানের জন্য এই সিরিজটি হতে পারে জ্ঞান ও আলোর এক অমূল্য সঙ্গী।
লেখকের বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।