একটু পড়ে দেখুন
ধর্ম নিরপেক্ষতাবাদ

ধর্ম নিরপেক্ষতাবাদ

৳ 40
স্টকে আছে

মানুষের মধ্যে তার সৃষ্টিকর্তার প্রতি বাধ্যতা ও অবাধ্যতা দু’টি প্রবণতা রয়েছে। শয়তান দ্বিতীয় প্রবণতাকে উস্কে দিয়ে তাকে তার প্রতিপালকের আনুগত্য হ’তে বের করে নেয়। তখন তার মধ্যে মুক্তকচ্ছ ব্যক্তির মত সাময়িকভাবে এক ধরনের স্বেচ্ছাচারিতার সুখানুভূতি সৃষ্টি হয়। কিন্তু পরক্ষণেই সে হতাশার কৃষ্ণগহবরে নিক্ষিপ্ত হয়। অতঃপর তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে লক্ষ্যহীন জীবনতরী নিয়ে যত্রতত্র ঘুরতে ঘুরতে এক সময় তার বাউন্ডুলে জীবনের অবসান ঘটে। প্রাপ্তির ঝুলিতে অপ্রাপ্তির বেদনা ছাড়া তার জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না। বস্ত্ততঃ শয়তানের উদ্দেশ্য হ’ল সেটাই।


পক্ষান্তরে আরেক দল মানুষ তার স্বভাবধর্ম অনুযায়ী স্বীয় পালনকর্তার বিধান মেনে জীবন যাপন করে এবং আখেরাতে সর্বোত্তম পারিতোষিক লাভের উদগ্র বাসনা নিয়ে জীবন সংগ্রামে লিপ্ত হয়। এরা শয়তানের প্রতারণা বুঝতে পারে এবং নিজেকে তার খপ্পর থেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয় আল্লাহর বিশেষ অনুগ্রহে।  


উক্ত দু’দল মানুষের দু’টি করে বৈশিষ্ট্য ও দু’রকম পরিণতি ব্যাখ্যা করে আল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের দিন মানুষ তার কৃতকর্মসমূহ স্মরণ করবে’ (৩৫) ‘এবং দর্শকের জন্য জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে’ (৩৬)। ‘তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে’ (৩৭) ‘এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে’ (৩৮) ‘জাহান্নাম তার ঠিকানা হবে’ (৩৯)। ‘পক্ষান্তরে যে ব্যক্তি তার প্রভুর সম্মুখে দন্ডায়মান হওয়ার ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তির গোলামী হ’তে বিরত রেখেছে, (৪০) ‘জান্নাত তার ঠিকানা হবে’ (নাযে‘আত ৭৯/৩৫-৪১)।


আমাদের আদি পিতা আদম ছিলেন মানব জাতির প্রথম নবী। তিনি আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করেছেন ও সন্তানদের সেভাবে পরিচালিত করেছেন। এতদসত্ত্বেও ধর্মের বিধান লংঘন করে পুত্র ক্বাবীল তার ছোট ভাই হাবীলকে হত্যা করে ভাল-র প্রতি হিংসা বশতঃ। এভাবেই ধর্মহীনতা ও ধর্মপরায়ণতার সংঘাত মানব সৃষ্টির প্রথম যুগ থেকেই চলে আসছে।


আধুনিক যুগের সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ উক্ত ধর্মহীনতার মন্দ প্রবণতা হ’তে উৎসারিত। যেখানে ধর্মের কোন নিয়ন্ত্রণ ও বাধ্যবাধকতা নেই। খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকে ইউরোপে ধর্ম ও বিজ্ঞানের মুখোমুখি সংঘর্ষের পর খ্রিষ্টবাদের প্রতি বিদ্বেষ থেকে আধুনিক পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদের গোড়াপত্তন ঘটে। যেখানে ধর্মের চাইতে বস্ত্তকে মুখ্য হিসাবে তুলে ধরা হয়। ঊনবিংশ শতকে এসে যা একটি আন্দোলনে রূপ নেয়। বৃটিশ সেক্যুলারিস্ট জ্যাকব হলিওক ১৮৫১ সালে প্রথম ‘সেক্যুলারিজম’ নামকরণ করেন।   


বস্ত্ততঃ ‘ধর্মনিরপেক্ষতাবাদ’ হ’ল মানুষের মস্তিষ্ক প্রসূত। পক্ষান্তরে ইসলাম হ’ল আল্লাহ প্রেরিত ‘অহি’। যা মানবজাতির কল্যাণের জন্য প্রেরিত সর্বশেষ এলাহী দ্বীন বা সরল পথের নাম। যা সত্য, শাশ্বত ও অপরিবর্তনীয়। জীবন তরঙ্গে যা মানুষকে সর্বদা সঠিক ও নিশ্চিত ঠিকানার সন্ধান দেয়। ফলে বিশ্বাসী মানুষের জন্য এপথে কোন অনিশ্চয়তার অন্ধকার নেই। এ পথে চললে সে সফলকাম। না চললে সে ব্যর্থকাম। দু’টির মাঝে তৃতীয় কোন পথ নেই। যদি কেউ সে পথ তালাশ করে, তবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। থিসিস, এন্টি থিসিস আর সিনথেসিসের গোলক ধাঁধাঁয় পড়ে সে জীবনপাত করবে। কিন্তু প্রকৃত সত্যের সন্ধান সে পাবে না আল্লাহর অনুগ্রহ ব্যতীত। অথচ ইসলামের পথ স্বচ্ছ ও আলোকময়। যে কেউ এপথ থেকে বিচ্যুত হবে, সে ধ্বংস হবে। মানবজাতির বিগত ও বর্তমান ইতিহাস তার জাজ্বল্যমান নযীর।


আলোচ্য বইয়ে আমরা ‘ধর্মনিরপেক্ষতাবাদে’র অশুভ পরিণতি এবং ইসলামের সাথে এর বৈপরীত্য তুলে ধরেছি। যাতে সত্যিকারের কোন সত্যসন্ধানী ব্যক্তি এর ধোঁকায় না পড়ে এবং পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হয়ে তার সার্বিক জীবন অতিবাহিত করে। আল্লাহ হেদায়াতের মালিক। আমরা কেবল তাঁরই করুণার ভিখারী। তাঁর জন্যই সকল প্রশংসা এবং তাঁর শেষনবী মুহাম্মাদ (ছাঃ) ও ছাহাবীগণের প্রতি সকল দরূদ ও সালাম।

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

(জন্ম: ১৫ জানুয়ারি ১৯৪৮, সাতক্ষীরা

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও আহলেহাদীছ আন্দোলনের আমীর। তিনি জাতীয় ধর্মীয় সংগঠন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং গবেষণাধর্মী মাসিক ‘আত-তাহরীক’ পত্রিকার প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি সাতক্ষীরা জেলার বুলারাটি গ্রামের এক সম্মানিত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিখ্যাত আলেম ও সমাজ সংস্কারক মাওলানা আহমাদ আলী এবং মাতা ছিলেন পুণ্যবতী মহিলা বছীরুন্নেসা। ১৯৭৯ সালে তিনি তাহেরুন্নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—ডা. তামান্না তাসনীম, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব ও হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে শুরু করে ক্রমান্বয়ে কাকডাঙ্গা মাদরাসা ও আরামনগর আলিয়া মাদরাসা থেকে কামিল (মুহাদ্দিছ) পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেমন—বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, সালাফিয়া ট্রাস্ট ও ইসলামিক কমপ্লেক্স।

ড. গালিবের রচিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ, ছালাতুর রাসূল (ছাঃ), সীরাতুর রাসূল (ছাঃ), তাফসীরুল কুরআন ও আক্বীদা ইসলামিয়াহ। তাঁর লেখা ধর্ম, সমাজ, রাজনীতি ও শিক্ষা সংস্কার বিষয়ে গভীর গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তিনি আহ্বান জানান—

“আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।”

এভাবেই ড. আসাদুল্লাহ আল-গালিব আধুনিক যুগে বিশুদ্ধ ইসলামী চিন্তা ও সমাজ সংস্কারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।

হাদীস ফাউণ্ডেশন বাংলাদেশ

প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।

সম্পর্কিত বইসমূহ

ব্রেইন সেক্স 20%
ছাড়
ব্রেইন সেক্স

অ্যান মোয়ার ও ডেভিড জেসেল

৳ 320 ৳ 256
আত্মীয়তার সম্পর্ক
আত্মীয়তার সম্পর্ক

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

৳ 35
মানসাঙ্ক কষ্টিপাথর-২ 20%
ছাড়
মানসাঙ্ক কষ্টিপাথর-২

ডা. শামসুল আরেফীন

৳ 320 ৳ 256
হিউম্যান রিসোর্স ম্যানেজমেনট 31%
ছাড়
বায়তুল্লাহর ছায়ায়
বায়তুল্লাহর ছায়ায়

মাওলানা আবু তাহের মিসবাহ

৳ 270
বায়তুল্লার মুসাফির
বায়তুল্লার মুসাফির

মাওলানা আবু তাহের মিসবাহ

৳ 320
কিতাবুল মোকাদ্দস, ইঞ্জিল শরীফ ও ঈসায়ী ধর্ম 35%
ছাড়
কিতাবুল মোকাদ্দস, ইঞ্জিল শরীফ ও ঈসায়ী ধর্ম

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

৳ 40 ৳ 26
শাপলা চত্তরে গৌরাঙ্গ 30%
ছাড়
শাপলা চত্তরে গৌরাঙ্গ

আলী আবদুল্লাহ

৳ 176 ৳ 123
জন্ম মৃত্যুর সিগনেচার 30%
ছাড়
জন্ম মৃত্যুর সিগনেচার

মুসা আল হাফিজ

৳ 220 ৳ 154
মোবাইলের ধ্বংসলীলা 40%
ছাড়
মোবাইলের ধ্বংসলীলা

মাওলানা মাহমুদুল হাসান

৳ 160 ৳ 96
ইন্ডিয়ান টিভির ধ্বংসলীলা 40%
ছাড়
ইন্ডিয়ান টিভির ধ্বংসলীলা

মাওলানা মাহমুদুল হাসান

৳ 200 ৳ 120
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?