ইমাম আবু বাকর আল-হুমাইদি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস, ফকীহ ও আহলুস সুন্নাহর অন্যতম ইমাম। তাঁর পূর্ণ নাম আবু বকর আব্দুল্লাহ ইবনুয যুবাইর আল-কুরাইশি আল-হুমাইদি। তিনি মক্কায় বসবাস করতেন এবং ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহর অন্যতম বিশিষ্ট ছাত্র ছিলেন।
হাদীস শাস্ত্রে তাঁর মর্যাদা অত্যন্ত উচ্চ ছিল। ইমাম বুখারী তাঁর নিকট থেকে হাদীস শিক্ষা গ্রহণ করেন এবং তাঁকে অত্যন্ত সম্মান করতেন। তিনি আকীদা ও সুন্নাহর বিষয়ে দৃঢ় অবস্থানের জন্য প্রসিদ্ধ ছিলেন।
তাঁর অন্যতম প্রসিদ্ধ রচনা হলো উসুলুস সুন্নাহ, যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মৌলিক আকীদা ও মানহাজ সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
তিনি ২১৯ হিজরিতে ইন্তিকাল করেন।