আর রাহীকুল মাখতূম 35% ছাড়

আর রাহীকুল মাখতূম

পৃষ্ঠা সংখ্যা: 616 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 553 ৳ 850 35% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জগতের জন্য যিনি রহমত, যাকে ভালোবাসে আসমান-জমিনের সবকিছু, দেড় হাজার বছর আগে না-দেখেও যিনি আমাদের ভালোবেসেছেন, কাতর হয়েছেন আমাদের বেদনায়, না-দেখা সত্ত্বেও আমরা যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি—সেই প্রিয়তম রাসুলের শুদ্ধতম জীবনালেখ্য এ বই। ইসলামের জন্য যিনি—তায়েফে হয়েছেন রক্তাক্ত, উহুদে জর্জরিত, পেটে বেঁধেছেন পাথর, হয়েছেন সমাজচ্যুত—নবিজীবনের সেই সব বেদনাবিধুর ঘটনাপ্রবাহের অনুপম শব্দচিত্র এ বই। বইটি এমনভাবে লেখা হয়েছে যে, পাঠকের মনে হবে নবিজীবনের আনন্দ-বেদনার সফরে সঙ্গী হয়ে রয়েছেন তিনিও। তায়েফ, উহুদ ও খন্দকের বেদনায় ভারাক্রান্ত হবে তার মন। বদর, মক্কা ও আরব জয়ের আনন্দে উল্লসিত হবে তার হৃদয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবিজীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি হৃদয়ছোঁয়া বর্ণনায় পাঠকের সামনে তুলে ধরবে এ বই।

আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ
আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ

শাইখ সাফিউর রহমান মুবারকপুরী (১৯৪২-২০০৬) ( صفي الرحمن المباركفوري) পুরো নাম সাফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আকবর ইবনে মুহাম্মাদ আলী ইবনে আব্দুল মুমিন মুবারকপুরী আযমী তিনি একজন স্বনামধন্য ইসলামি লেখক এবং ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস বা হাসিদবেত্তা। তার লেখা রাসুলﷺ এর জীবনী গ্রন্থ আর রাহীকুল মাখতুম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভাষায় অনুদিত একটি বই। এই বই এর স্বীকারোক্তি অনুযায়ী, উপরে উল্লিখিত সময়টি তার সার্টিফিকেট এ উঠে আসলেও তিনি প্রকৃতপক্ষে ১৯৪২ সালের মাঝামাঝিভারতের আজমগড় জেলার হোসাইনাবাদের মুবারকপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি স্থানীয় শিক্ষকদের কাছে লেখাপড়া করেন এবং আরবী ভাষা, ব্যাকরণ, সাহিত্য, ফিকহ, উছুলে ফিকহ, তাফসীর, হাদীসইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন।তিনি ১৯৬১ সালে শরিয়ত বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং মাদ্রাসায় শিক্ষকতা ও লেখালেখি শুরু করেন। এছাড়াও তিনি ১৯৮৮ সাল থেকে মদীনাস্থ আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে রাসূল বিষয়ক গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। ২০০৬ সালের ১লা ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।


ব্যক্তিগত জীবন

জন্ম ও বংশ

ভারতের উত্তর প্রদেশের আযমগড় জেলার মুবারকপুর শহরটি বিখ্যাত তার তাঁত শিল্পের জন্য।এছাড়া মুবারকপুর বিখ্যাত ইলমে হাদিসের নক্ষত্রের সূতিকাগার হিসেবেও। সুনানে তিরমিজির বিশ্ববিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ 'তুহফাতুল আহওয়াযী'-এর লেখক আব্দুর রহমান মুবারকপুরী, মিশকাতের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ 'মিরআতুল মাফাতীহ' এর রচয়িতা ওবাইদুল্লাহ মুবারকপুরী, আব্দুস সালাম মুবারকপুরী সহ আরো অনেক নন্দিত বিদ্বানদের জন্ম স্থান হচ্ছে মুবারকপুর। এই মুবারকপুরের ছোট্ট একটা শহর হুসাইনাবাদে ১৯৪২ সালের ৬ জুন জন্ম গ্রহণ করেন সফিউর রহমান। মুবারকপুরের দিকে সম্পৃক্ত করে মুবারকপুরী, আযমগড়ের দিকে সম্পৃক্ত করর তাকে আযমী আর হুসাইনাবাদের সথে যুক্ত করে কখনো কখনো হুসাইনাবাদীও বলা হয়ে থাকে।


শিক্ষা জীবন

বাল্যকলে নিজের দাদা মুহাম্মদ আকবর ও চাচা মাওলানা আব্দুছ ছামাদের কাছে কুরআন মাজিদ পাঠের মাধ্যমে শিক্ষায় হাতেখড়ি হয় মুবারকপুরী। এরপর ১৯৪৮ সালে ভর্তি হন মুবারকপুরের দারুত তা'লিম মাদরাসায়। সেখানে তিনি ৬ বছর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা করেন।সাথে চর্চা করেন ফার্সি ভাষা শিক্ষাও। অত:পর ১৯৫৪ সালের জুন মাসে ভর্তি হন মুবারকপুরের এহইয়াউল উলুম মাদ্রাসায়।সেখানে তিনি গভীর মনোযোগের সহিত আরবী ভাষা ও সাহিত্য,নাহু,ছরফ ও অন্যান্য বিষয়ে পড়াশোনা করেন। এর দুই বছর পর তিনি মুবারকপুর থেকে বের হয়ে চলে যান মৌনাথভঞ্জন এলাকায়।সেখানে তিনি ভর্তি হন বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা 'ফয়েযে আম'-এ। সেখানে আরো পাঁচ বছর পড়াশোনা করেন।সেখানে তিনি আরবী ভাষা ও সাহিত্য, ব্যাকরণ, তাফসীর, হাদিস, উসুলে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জন করেন। ১৯৬১ সালে সেখান থেকে ফারেগ হন, শিক্ষা সমাপনী সার্টিফিকেট লাভ করেন সাথে পাঠদান ও ফতওয়া প্রদানের অনুমতিও প্রাপ্ত হন। দারসে নিযামীর পাশাপাশি আল্লামা এলাহবাদ বোর্ডের অধীনে ১৯৫৯ সালের ফেব্রুয়ারিতে মৌলব এবং ১৯৬০ সালে আলেম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৭৬ সালে ফাযেলে আদব ও ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে ফেযেলে দ্বিনিয়াত পরীক্ষায়ও প্রথম বিভাগে উত্তীর্ণ হন।


মৃত্যু ও জানাযা

মুবারকপুরের এই ইলমী নক্ষত্রের মৃত্যু হয় ১ ডিসেম্বর ২০০৬,শুক্রবার দিন বিকেল ৩ টার দিকে নিজ গ্রাম হুসাইনাবাদে।পরদিন শনিবার তার সুযোগ্য পুত্র তৎকালীন 'জামিআ ইসলামিয়া মিমবারা' মাদরাসার শিক্ষক মুহাম্মদ ইয়াসির মাদানীর ইমামতিতে তার জানাযার সালাত অনুষ্ঠিত হয়।জানাযায় যোগ দেন হাজার হাজার মানুষ।উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে যোগদেন মারকাযী জমঈয়ত আহলে হাদিস হিন্দ এর তৎকালীন সেক্রেটারি জেনারেল শায়খ আসগার আলী সালাফি।


কর্মজীবন

১৯৬১ সালে 'ফয়যে আম' মাদরাসা থেকে ফারেগ হওয়ার পর তিনি এলাহবাদ এ,এবং পরে নাগপুরে শিক্ষকতা শুরু করেন।দু'বছর পর ১৯৬৩ সালে তিনি নিজের মাদরাসায় অর্থাৎ ফয়যে আমেই শিক্ষকতার ডাক অয়ান।সেখানে বছর দু'য়েক শিক্ষকতা করেন।এরপর যোগদন আযমগড়ের 'জামেআতুর রাশাদ' এ।সেখানে এক বছর শিক্ষকতা করে ১৯৬৬ যোগদেন মৌনাথভঞ্জনের 'জামিআ আছারিয়া দারুল হাদিসে'।সেখানে থাকেন উপাধ্যক্ষ হিসেবে, সেখানে কাটান ৩ বছর।

এরপর মধ্য পদেশের সিউনী জেলার ফয়যুল উলুম মাদরাসায় যোগ দেন।চার বছর সেখানে শিক্ষকতা করার পর ১৯৭২ সালের শেষের দিকে মুবারকপুরের 'দারুত তা'লীম' মাদরাসায় কমিটির পীড়াপীড়িতে অধ্যক্ষ হিসেবে যোগদেন।দীর্ঘ সময় বিভিন্ন মাদরাসায় শিক্ষকতার পর ভারতের আহলে হাদিস মাদরাসার ও ইলমের কেন্দ্র 'জামিআ সালাফিয়া" যেটা বেনারসে অবস্থিত। সেখানে তিনি দায়িত্ব প্রাপ্ত হন জামিআর মুখপাত্র মাসিক মুহাদ্দিস পত্রিকার(উর্দু) সম্পাদনার।

এছাড়াও তিনি বিভিন্ন সময় রাবেতাত আলমে ইসলামী,দারুসসালাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

উল্লেখ্য যে,সফিউর রহমান মুবারকপুরী(রহ.) ১৯৯৮ সালের জুলাই মাসে ভারতের আহলে হাদিসদের কেন্দ্রীয় সংগঠন "মারকাযী জমঈয়ত আহলে হাদিস হিন্দ" এর আমীর নিযুক্ত হন।এছাড়াও তিনি পূর্বে সংগঠনটির উত্তর প্রদেশ অংশের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।কেন্দ্রীয় আমীর হওয়ার পর জমঈয়তের কর্ম পরিধি, পরিচিতি পূর্বের চেয়ে বেগবান হয়।


উল্লেখযোগ্য গ্রন্থ

তার বিখ্যাত ও বহুল পরিচিত, গ্রহনযোগ্য গ্রন্থ হচ্ছে আর রাহীকুল মাখতুম (আরবী, উর্দু,বাংলা) - যা ১১৮২ টি বইয়ের মধ্যে প্রথমস্থান অধিকার করেছে।আর এই বইটিই বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতাকে অনেকাংশেই বৃদ্ধি করেছে।


আরবী বই

(১)আর রাহীকুল মাখতুম:

বইটি প্রতিযোগিতায় ১১৮২ টি বইয়ের মধ্যে প্রথম স্থান লাভ করে।রাসুল(সা.) এর সিরাত বা জীবনীর উপর লিখিত একটা বহুল প্রশংসিত ও গ্রহণযোগ্য বই এটি।

(২)রাওযাতুল আনওয়ার ফী সিরাতিন নাবিয়্যিল মুখতার:

এটি পূর্বোক্ত গ্রন্থের সংক্ষিপ্ত করে লিখিত।

(৩)ইতহাফুল কিরাম:

ইবনে হাজার আসকালানী(রহ.) লিখিত 'বুলুগুল মারাম বইয়ের ব্যাখ্যা গ্রন্থ ।

(৪)মিন্নাতুল মুনঈম:এটি তার লিখিত সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ।

(৫)শারহু আযহারুল আরব(অপ্রকাশিত)

(৬)ইবরাযুল হক ওয়াস সাওয়াব

(৭)আল ফিরকাতুন নাযিয়াহ ওয়াল ফিরাক আল ইসলামিয়াহ:

এটি তাঁর লিখিত সহীহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ।


উর্দু বই

(১)কাদিয়ানিয়াত আপনে আয়না মেঁ:

পথভ্রষ্ট কাদিয়ানি মতবাদের উপর লেখা।

(২)তারিখে আলে সউদ:

আলে সউদের ইতিহাস নিয়ে এটা লিখিত।

(৩)ইনকারে হাদিস কন?:

হাদিস অস্বীকারকারীদের বিরুদ্ধে লিখা গুরুত্বপূর্ণ বই।

(৪)ফিতনায়ে কাদিয়ানিয়াত আওর মাওলানা সানাউল্লাহ অমৃতসরী:

এটি কাদিয়ানিদের বিরুদ্ধে ফাতিহে কাদিয়ান তথা কাদিয়ানী বিজয়ী খ্যাত আল্লামা সানাউল্লাহ অমৃতসরী(রহ.) এর বিভিন্ন খিদমাত নিয়ে লিখিত বই।

(৫)রাযমে হক ওয়া বাতিল

অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক


আব্দুল খালেক রহমানী


তাওহীদ পাবলিকেশন্স
তাওহীদ পাবলিকেশন্স

তাওহীদ পাবলিকেশন্স ১৯৭৭ সাল থেকে বিশুদ্ধ আক্বীদা, কুরআন ও সহীহ হাদীসের আলোকে নির্ভরযোগ্য ইসলামী বই প্রকাশ করে আসছে।


সফর ও লক্ষ্য সম্পর্কে-

‘তাওহীদ পাবলিকেশন্স’ একটি নাম। বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনা জগতের একটি ইতিহাস। বিশুদ্ধ ইসলামী সাহিত্য প্রকাশের চেতনায় ঋগ্ধ একটি প্রতিষ্ঠান। কুরআন,সহীহ হাদীস ও সালফে – সালেহীনদের নীতি/আদর্শ অনুযায়ী বিশুদ্ধ আক্বীদা- বিশ্বাসের ভিত্তিতে মূল্যবান ইসলামী গ্রন্থসমূহ বাংলা ভাষায় প্রকাশে অগ্রগামী প্রতিষ্ঠান ‘তাওহীদ পাবলিকেশন্স’। ১৯৮১ সালে গবেষণা গ্রন্থ ‘কিতাবুত তাওহীদ’ প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলার অপার অনুগ্রহে একে একে পার করল দীর্ঘ ৩০টি বছর। যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি পাঠকের প্রগাঢ় আস্থা ও ভালবাসা অর্জনে সম্মুখপানে এগিয়ে চলেছে। প্রকাশনার প্রায় তিন যুগ সুনামের সাথে অবস্থান এবং একের পর এক বই প্রকাশ করে দেড় শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বাংলাদেশে বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনার জগতে এটি এখন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, আলহামদযদিও ১৯৭৭ সালে প্রথম অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক রচিত ‍‍’প্রগতির স্রোতে ভাসমান নারী’ ও ‘ইসলামী বাল্য শিক্ষা’ দুটি প্রকাশের মাধ্যমেই মূলত তাওহীদ প্রেস এন্ড পাবলিকেশন্স এর যাত্রা শুরু হয়। তন্মধ্যে ইসলামী বাল্য শিক্ষা বইটি বিশেষভাবে সর্বমহলে সমাদৃত হয়। এমনকি লন্ডনের একটি কিন্ডারগার্টেনে এ বইটি পাঠ্যতালিকায় ঠাঁই নেয়। এরপর বেশ কিছুদিন বন্ধ থাকার পর ১৯৮১ সালে প্রিন্টিং মেশিন সহ পূর্ণাঙ্গ প্রেস ও পাবলিকেশন্স এর কাজ নতুন ভাবে শুরু হয়। তখন থেকেই বই প্রকাশের ক্ষেত্রে বিশুদ্ধতা ও প্রমাণপঞ্জির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। ফলে আজ সর্বমহলে বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার প্রতীকে পরিণত হয়েছে তাওহীদ পাবলিকেশন্স। আলহামদুলিল্লাহ। এ সাফল্যের পেছনে আল্লাহর বিশেষ রহমত। এছাড়া যাঁর অক্লান্ত শ্রম ও মেধায় আজকের প্রকাশনা প্রতিষ্ঠানটির উচ্চশিখরে আরোহন তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি অদ্যাবধি তাঁর গবেষণা অব্যাহত রেখেছেন। তাঁর কলমের রোশনাই এখনও রোশনী ছড়িয়ে চলেছে। পাঠকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের নিকট এ আলোকিত মানুষটির সুস্বাস্থ্য ও হায়াতে ত্বাইয়্যেবার জন্য দুআর আবেদন রইল। আল্লাহ তাআলা ইহ ও পরকালে তাঁকে এবং তাঁর পিতামাতাকে এ খেদমতের উত্তম জাযা দান গ্রন্থ প্রকাশনায় বিশুদ্ধতা ও গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে সজাগদৃষ্টি সমুন্নত রেখে কাজ করে চলেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বিষয়ের বৈচিত্র্য ও অভিনবত্ব এই দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। পরিকল্পিতভাবে গ্রন্থ প্রকাশের তাগিদ থেকে ‘তাওহীদ পাবলিকেশন্স’ সকল শ্রেণীর পাঠকদের গ্রন্থ সম্পদ বৃদ্ধি করতেও বিশেষভাবে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে ইসলামের মৌলিক, গবেষণা, ইসলামী অর্থনীতি, ইসলামী উপন্যাস ইত্যাদি বিষয় ছাড়াও অনুবাদ সাহিত্যে উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশ করে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করইসলাম চর্চায় বিশুদ্ধতার চেতনাকে শাণিত করে যে গ্রন্থ, তা প্রকাশে অধিক উৎসাহী এ প্রতিষ্ঠান। স্বকীয় সৌকর্যে ও বিপুল বৈভবে যাতে বাঙালি মুসলিম পাঠক নির্মিত হয় তার প্রচেষ্টায় সক্রিয় রয়েছে প্রতিষ্ঠইসলামী সাহিত্য প্রকাশের ক্ষেত্রে সালফে-সালেহীন তথা সৎকর্মশীল পূর্বসূরীগণের (অর্থাৎ সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণের) নীতিমালা অনুযায়ী গ্রন্থ প্রকাশই ‘তাওহীদ পাবলিকেশন্স’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের বিচারে প্রতিষ্ঠানটি অনন্য। প্রথম থেকেই বরেণ্য সব ইসলামী গবেষকদের বই প্রকাশ করে আসছে। সৃজনশীল ও বিশুদ্ধ ইসলামী প্রকাশনার ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ‘তাওহীদ পাবলিকেশন্স’ মনে করে, ইসলামী প্রকাশনা মানে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের কিছু কাজ হাতে নেয়া। প্রতিশ্রুতি রক্ষা করা। বিষয় বৈচিত্রে সমৃদ্ধ এবং প্রখ্যাত প্রতিথযশা এবং প্রতিশ্রুতিশীল আলেমগণের এক অপূর্ব সমারোহে ঋদ্ধ এই প্রতিষ্ঠান।আমরা রচনার গুনাগুণ ও বিষয়ের বিশুদ্ধতায় বিশ্বাস করি। কুরআন, কুরআনের বিশুদ্ধ তাফসীর, হাদীস গ্রন্থ, ইসলামী আরকান ও ইসলামী বিধি-বিধানসহ নানা বিষয়ে এদেশের সৃজনশীল বিশুদ্ধ ইসলামী সাহিত্যে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা সামনের দিকে। সালফে-সালেহীনদের প্রদর্শিত আদর্শের ভিত্তিতে ‘তাওহীদ পাবলিকেশন্স’ যাবতীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বুদ্ধির মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ কামনা করে। ইসলাম অনুসরণের ক্ষেত্রে চিন্তাজগতের অন্ধত্ব, গোঁড়ামী মোচনে বহুমাত্রিক বিষয়ভিত্তিক গ্রন্থ প্রকাশনার মাধ্যমে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের পাঠক সৃষ্টিতে এই পাবলিকেশন্স সচেষ্ট। তাদের পরিকল্পনা ও প্রয়াস আরও বিকশিত পর্যায়ে এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মূলত, প্রকাশনা শিল্পের মাধ্যমে কালজয়ী সাংস্কৃতিক রূপান্তর সাধন করতে চায় ‘তাওহীদ পাবলিকেশন্স’। এই মহতি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ‘তাওহীদ পাবলিকেশন্স’ সবার সহযোগিতা কাশুধু সংখ্যাগত ব্যাপকতার দিক থেকেই নয়, গুণগত বৈশিষ্ট্যেও ‘তাওহীদ পাবলিকেশন্স’- এর বই পাঠকের কাছে অনন্য বিবেচিত হয় বলে ‘তাওহীদ পাবলিকেশন্স’ বিশ্বাস করে। ‘তাওহীদ পাবলিকেশন্স’ সর্বদাই গ্রন্থ ও লেখক বাছাই করে গ্রন্থ প্রকাশ করে।



রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

তাওহীদ পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
শিরক কী ও কেন ?
শিরক কী ও কেন ?

ড. মুহাম্মদ মুযযাম্মিল আলী · তাওহীদ পাবলিকেশন্স

৳ 450
নবী (সা.) ছলাত সম্পাদনের পদ্ধতি 30%
ছাড়
নবী (সা.) ছলাত সম্পাদনের পদ্ধতি

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · তাওহীদ পাবলিকেশন্স

৳ 210 ৳ 147
সহীহ খুৎবায়ে মুহাম্মদী 35%
ছাড়
সহীহ খুৎবায়ে মুহাম্মদী

শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম · তাওহীদ পাবলিকেশন্স

৳ 160 ৳ 104
তাফসীর তাইসীরুল কুরআন পকেট সাইজ 35%
ছাড়
তাফসীর তাইসীরুল কুরআন পকেট সাইজ

অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক · তাওহীদ পাবলিকেশন্স

৳ 300 ৳ 195
কাশফুশ শুবুহাত 30%
ছাড়
কাশফুশ শুবুহাত

ইমাম মুহাম্মাদ ইবনু আবদুল ওয়াহহাব · তাওহীদ পাবলিকেশন্স

৳ 450 ৳ 315
শুধু আল্লাহর কাছে চাই 30%
ছাড়
শুধু আল্লাহর কাছে চাই

নুরুল ইসলাম · তাওহীদ পাবলিকেশন্স

৳ 160 ৳ 112
তাফসীর তাইসীরুল কুরআন (বিষয় সুচীসহ) 35%
ছাড়
তাফসীর তাইসীরুল কুরআন (বিষয় সুচীসহ)

অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক · তাওহীদ পাবলিকেশন্স

৳ 2,200 ৳ 1,430
তাওহীদের মূল নীতিমালা (ম্যাট পেপার) 35%
ছাড়
তাওহীদের মূল নীতিমালা (ম্যাট পেপার)

ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স · তাওহীদ পাবলিকেশন্স

৳ 500 ৳ 325
সহীহুল বুখারী ১ম খণ্ড 35%
ছাড়
সহীহুল বুখারী ১ম খণ্ড

মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রহিমাহুল্লাহ · তাওহীদ পাবলিকেশন্স

৳ 770 ৳ 501
তাহকীক সুনান ইবনে মাজাহ ৩য় খণ্ড 35%
ছাড়
তাহকীক সুনান ইবনে মাজাহ ৩য় খণ্ড

শাইখ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ · তাওহীদ পাবলিকেশন্স

৳ 1,080 ৳ 702
তাহকীক তাফসীর ইবনু কাসীর (১-৩) খণ্ড ও আম্মাপারা 30%
ছাড়
তাহকীক তাফসীর ইবনু কাসীর (১-৩) খণ্ড ও আম্মাপারা

আল্লামা ইব্‌নে কাছীর (রহ.) · তাওহীদ পাবলিকেশন্স

৳ 2,550 ৳ 1,785
তিন ভাষায় শব্দ গঠন অভিধান ১ম খণ্ড 35%
ছাড়
তিন ভাষায় শব্দ গঠন অভিধান ১ম খণ্ড

হাফেয আহসান হাবীব আল মাদানী · তাওহীদ পাবলিকেশন্স

৳ 290 ৳ 189
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?