পরিমার্জিত আমীনুুন নাহু (তামরীন ও সংক্ষিপ্ত টীকাসহ) 20% ছাড়

পরিমার্জিত আমীনুুন নাহু (তামরীন ও সংক্ষিপ্ত টীকাসহ)

পৃষ্ঠা সংখ্যা: 100 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 80 ৳ 100 20% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
আল বালাগাহ আল ওয়াযিহা
আল বালাগাহ আল ওয়াযিহা
আলী আল জারেম মুস্তাফা আমীন
৳ 430 ৳ 323

এই বইয়ে যা আছে:

১. মূল উর্দু বইয়ের সাবলীল অনুবাদ; যা অন্য যে কোনো অনুবাদের চেয়ে সহজে বোধগম্য হবে ইনশা-আল্লাহ।

২. অস্পষ্ট বিষয়গুলোকে টিকা বা অতিরিক্ত আলোচনা দিয়ে স্পষ্টকরণ।

৩. প্রায় প্রতিটি আলোচনার শেষে তামরীন যুক্ত করা হয়েছে। যা ছাত্রদের প্রয়োগের ক্ষেত্রে মেধা বিকাশের জন্য খুবই সহায়ক হবে। তার সাথে ভুল নির্ণয় করার জন্য কিছু বাক্য দেওয়া হয়েছে। যার মাধ্যমে ছাত্র নিজেই নিজের অর্জিত জ্ঞানের পরিমাণ যাচাই করে নিতে পারবে।

৪. প্রায় সবগুলো শব্দ ও উদাহরণের উপযুক্ত অর্থ দেওয়া হয়েছে। আমরা لَيْتَ لَعَلَّ দুটোর অর্থই আকাঙ্খা করে থাকি। অথচ لَعَلَّ অর্থ আকাঙ্খা করে আরবী কোনো বাক্যে উপযুক্ত অর্থ করা সম্ভব নয়।

আবার ناقصة-র أفعال ফে’লগুলোর মধ্যে -ظَلَّ بَاتَ أَضَ عَادَ غَدًا رَاحَ

শব্দগুলোর অর্থ হয়ত আমরা কোনোদিন ভেবেই দেখিনি। أفعال

مقاربة-র অর্থ নিয়ে কখনো মাথা ঘামাইনি। যার কারণে ছাত্ররা বড় হওয়ার পর যখন সেই শব্দগুলো সামনে আসে তখন উপযুক্ত অর্থ করতে পারে না। সেই চিন্তা মাথায় রেখে শব্দগুলোর অর্থ দিয়ে দেওয়া হয়েছে।

৫. দ্বিতীয় সংস্করণে প্রয়োজনীয় প্রায় সকল উদাহরণের তারকীব যুক্ত করা হয়েছে। যা ছাত্রদের শুরু থেকেই বাক্যের গঠন যথার্থরূপে বুঝার ক্ষেত্রে সহায়ক হবে। উদাহরণের গঠন একই হলে সেক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি উপকারী উদাহরণটির তারকীব দেওয়া হয়েছে। যেহেতু عامل معمول এর পূর্বের উদাহরণগুলো প্রায় সবই একক শব্দ এবং সেগুলোতে শব্দের আমলের প্রয়োগ হয়নি, তাই এর পূর্বে সামান্য কয়েকটা তারকীব দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরবীতে তারকীবকে إعراب বলা হয়।

পরিশেষে, জ্ঞানের দৈন্যতার কারণে কিংবা অনিচ্ছাকৃতভাবে এর মাঝে ভুল-ত্রুটি হয়ে যাওয়া স্বাভাবিক। সুহৃদ পাঠকের চোখে কোনো ভুল ধরা পড়লে আমাদের অবগত করালে পরবর্তী সংস্করণে তা শুধরে নেওয়ার অভিপ্রায় রইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে দু’আ করি, এর মাধ্যমে তিনি ছাত্র-শিক্ষকসহ সকল পাঠককে উপকার দান করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন!

আবূ উবায়দা আব্দুল মুঈদ বানারসী

আব্দুল বারী

আব্দুল বারী বিন সোলায়মান
আব্দুল বারী বিন সোলায়মান

আব্দুল বারী বিন সোলায়মান হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, মুহাদ্দিছ, অনুবাদক ও গবেষক, যিনি মূলত ইসলামী আকীদা; হাদীছ ও ফিকহ বুঝার মূলনীতি; আরবী ভাষা-সাহিত্য, ব্যাকরণ ও অলঙ্কার এবং মানুষের দৈনন্দিন জীবনে অধিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত মাসায়েল নিয়ে কাজ করে থাকেন। তিনি রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-জামিআহ আস-সালাফিয়্যাহ’-এর একজন সম্মানিত মুহাদ্দিছ এবং ‘আল-ইতিছাম গবেষণা পর্ষদ’-এর গবেষণা সহকারী হিসেবে কর্মরত আছেন। মৌলিক রচনার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আরবী গ্রন্থের সাবলীল বঙ্গানুবাদ ও সম্পাদনা করেছেন; যার মধ্যে হাদীছের মূলনীতি বিষয়ে ‘মিন আত্বইয়াবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ’; ফিকহ বুঝার মূলনীতি বিষয়ে ‘আল উসূলু মিন ইলমিল উসূল’; আরবী ভাষা-সাহিত্য বিষয়ে ‘আল কিরআতুর রাশিদা’ ও ‘পরিমার্জিত আমীনুন নাহু’; আরবী ভাষার অলঙ্কার বিষয়ে ‘আল বালাগাহ আল ওয়াযিহা’; আকীদা বিষয়ে ‘শিরক ও কুফর থেকে পরিত্রাণের উপায়’ রাকআত ছুটে গেলে করণীয় বিষয়ক চরম পাঠকনন্দিত ‘সলাতে মাসবুকের বিধি-বিধান’; এবং মাসআলা-মাসায়েল বিষয়ে ‘কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর’-এর মতো বইগুলো সবিশেষ উল্লেখযোগ্য। আন-নূর পাবলিকেশনসহ বিভিন্ন স্বনামধন্য প্রকাশনী থেকে প্রকাশিত তার এই গবেষণাধর্মী ও সহজবোধ্য বইগুলো শিক্ষক-শিক্ষার্থী এবং আরবী ভাষা ও ইসলামী জ্ঞানে আগ্রহী সাধারণ পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।


আন-নূর পাবলিকেশন
আন-নূর পাবলিকেশন

দ্বীনের জ্ঞান সহজ ও সাবলীল ভাষায় জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আন-নূর পাবলিকেশন-এর যাত্রা। আকীদা, হাদীছ, তাফসীর, ফিকহ, আরবী ভাষা-সাহিত্য, মাসআলা-মাসায়েলসহ দ্বীন বুঝার মূলনীতি বিষয়ক সর্বাধিক সমাদৃত বইসমূহ বাংলাভাষায় পাঠকের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে আন-নূর পাবলিকেশন । 

ইতোমধ্যে এর প্রকাশিত হাদীছের মূলনীতি বিষয়ে ‘মিন আত্বইয়াবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ’; ফিকহ বুঝার মূলনীতি বিষয়ে ‘আল উসূলু মিন ইলমিল উসূল’; আরবী ভাষা-সাহিত্য বিষয়ে ‘আল কিরআতুর রাশিদা’ ও ‘পরিমার্জিত আমীনুন নাহু’; আরবী ভাষার অলঙ্কার বিষয়ে ‘আল বালাগাহ আল ওয়াযিহা’; এবং মাসআলা-মাসায়েল বিষয়ে ‘কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর’-এর মতো বইগুলো সবিশেষ উল্লেখযোগ্য; যা মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আরবী ভাষা ও ইসলামী জ্ঞানে আগ্রহী সাধারণ পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত।

রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

আন-নূর পাবলিকেশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
আল বালাগাহ আল ওয়াযিহা 25%
ছাড়
আল বালাগাহ আল ওয়াযিহা

আলী আল জারেম মুস্তাফা আমীন · আন-নূর পাবলিকেশন

৳ 430 ৳ 323
আল কিরআতুর রাশিদা 9%
ছাড়
আল কিরআতুর রাশিদা

আব্দুল ফাত্তাহ সাবেরী · আন-নূর পাবলিকেশন

৳ 55 ৳ 50
মিন আত্বয়্যাবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ 20%
ছাড়
মিন আত্বয়্যাবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ

শাইখ আব্দুল মুহসিন হামাদ আল আব্বাদ হাফিযাহুল্লাহ · আন-নূর পাবলিকেশন

৳ 375 ৳ 300
আল উসূলু মিন ইলমিল উসূল 20%
ছাড়
আল উসূলু মিন ইলমিল উসূল

শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ · আন-নূর পাবলিকেশন

৳ 450 ৳ 360
কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর
কীভাবে পেতে পারেন লায়লাতুল কদর

আওয়াদ্ব ইবনু আল জুমায়লী · আন-নূর পাবলিকেশন

৳ 15
আল কিরআতুর রাশিদা 20%
ছাড়
আল কিরআতুর রাশিদা

আব্দুল ফাত্তাহ সাবেরী · আন-নূর পাবলিকেশন

৳ 80 ৳ 64
মিন আত্বয়্যাবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ 4%
ছাড়
মিন আত্বয়্যাবিল মিনাহ ফী ইলমিল মুসত্বলাহ

শাইখ আব্দুল মুহসিন হামাদ আল আব্বাদ হাফিযাহুল্লাহ · আন-নূর পাবলিকেশন

৳ 260 ৳ 250
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?