35% ছাড়
বইটির ভূমিকায় মাসজিদে নাববীর ইমাম ও খতীব শাইখ সালাহ বিন মুহাম্মদ আল-বুদায়ের বলেন: 'আমি (চার মাযহাবের আক্বীদাহ) নামক বইটি পড়ে দেখেছি, যা সংকলন করেছেন একদল মাননীয় আলেম। বইটি আমি বিশু× আক্বীদাহ মোতাবেক পেয়েছি। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে, আমাদের সম্মানিত সালাফদের নীতিমালা অনুসরণ করে এর মাসআলাসমূহ সাব্যস্ত করা হয়েছে।' ইমামুল হারামের কথা থেকে বইটির গুরুত্ব সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা পেতে পারি। বইটিতে চার মাযহাবের আক্বীদাহ নিয়ে ১০১ টি প্রশ্নোত্তর এবং একটি পরিশিষ্ট রয়েছে। এতে আক্বীদার মৌলিক সকল বিষয় কুরআন ও হাদীসের আলোকে চার মাযহাবের ইমাম ও মান্যবর উলামায়ে ইসলামের লিখিত গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!