এসো জান্নাতের গল্প শুনি 25% ছাড়

এসো জান্নাতের গল্প শুনি

পৃষ্ঠা সংখ্যা: 137 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: পেপারব্যাক
দেশ: বাংলাদেশ
৳ 202 ৳ 269 25% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
সৌভাগ্যের কবর
সৌভাগ্যের কবর
ড.আনাস আহমাদ কারযুন
৳ 170 ৳ 119
কবরের বর্ণনা
কবরের বর্ণনা
অধ্যাপক মুহাম্মদ ইকবাল কিলানী
৳ 180 ৳ 117
জান্নাত-জাহান্নাম যেমন হবে
জান্নাত-জাহান্নাম যেমন হবে
শায়েখ মাহমুদ আল- মিসরি আবু আম্মার
৳ 665 ৳ 499

নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায় ‘‘সকল সন্তানই ফিতরাতের উপর জন্ম নেয়’’। [বুখারীঃ ১৩৮৫] এই ফিতরাত বলতে বুঝায় স্বভাবব্জাত প্রকৃতি। বাচ্চাদের ‘দুনিয়াটা মস্ত বড়’ এর শিক্ষা দেওয়া হলে তারা এর উপরই গড়ে ওঠা স্বাভাবিক, বিপরীতে ‘জান্নাতটা মস্ত বড়’ এর শিক্ষা দেওয়া হলে তাঁরা এর উপরই গড়ে ওঠা স্বাভাবিক। আমরা বাচ্চাদের কতো স্বপ্নপুরী বা কল্পরাজ্যের গল্প শুনাই, যেগুলো সত্য নয়, সেগুলো বাচ্চাদের জীবনকে সুন্দর করে সাজাতেও কোনো কাজে আসে না। অথচ যে রাজ্য স্বপ্নের নয়, বরং বাস্তবতা; সে রাজ্যের গল্পই শুনাই না! যে রাজ্য সম্পর্কে আমাদের মালিক আল্লাহ বলেছেন, ‘’সেখানে তোমাদের মন যা চাইবে এবং যার আদেশ করবে তাই রয়েছে।’’ আজকের বাচ্চারা উপেক্ষিত। সাহাবীদের সেই সোনালী যুগে বাচ্চাদের জন্য মাসজিদে ছিলো আলাদা কাতার, রমাদ্বানে সুযোগ ছিলো সিয়াম রাখার; সে যুগে তাদের বাবা-মারা তাদেরকে জান্নাতের সফলতা পাওয়ার জন্য জান্নাতের গল্প শুনাতেন। আর আমরা দুনিয়ার পরীক্ষায় সফলতার জন্য সন্তানদের গাঁধার মতো ঘরে আটকে রেখে বলি মাসজিদে যাওয়া লাগবে না, আজকে সিয়াম রাখা লাগবে না। মাসজিদগুলোতে কচিমুখের শিশুদের মুখ দেখা যায় না, ঘরের বুড়ো-বুড়িরা সাহরী খেতে জেগে উঠলেও খোকা-খুকিরা থাকে ঘুমিয়ে। আমরা ভুলে যাই মহান আল্লাহর সেই কথা, ‘’অতঃপর যাকে জাহান্নামের আগুন হতে দূরে রাখা হবে এবং জান্নাতে ঢুকানো হবে সেই সফল হলো’’। [সূরা আলে ইমরানঃ ১৮৫] আমরা চাই সকলের কাঁদামাটির মতো বাচ্চাগুলোর মনে জান্নাতের প্রতি ভালোবাসা যেন গেথে যায়, আমরা চাই তাঁরা যেন জান্নাতের প্রতি লোভাতুর হয়ে যায়; সেজন্যই তাদেরকে বলি ‘এসো জান্নাতের গল্প শুনি’। তাঁদের জন্যই এই বইটি।

তানবীর হাসান বিন আব্দুর রফীক


ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

পরিশুদ্ধি প্রকাশন
পরিশুদ্ধি প্রকাশন


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

পরিশুদ্ধি প্রকাশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
ইসলামী শাসনের সৌন্দর্য 18%
ছাড়
ইসলামী শাসনের সৌন্দর্য

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 49 ৳ 40
বয়স যখন তেত্রিশ (পেপারব্যাক) 31%
ছাড়
বয়স যখন তেত্রিশ (পেপারব্যাক)

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 102 ৳ 70
সালাফের বিদায় অসীয়ত 5%
ছাড়
সালাফের বিদায় অসীয়ত

ইমাম আবূ সুলাইমান আর-রাবায়ী · পরিশুদ্ধি প্রকাশন

৳ 40 ৳ 38
এসো গল্পে গল্পে কুরআন চিনি ৩ 5%
ছাড়
এসো গল্পে গল্পে কুরআন চিনি ৩

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 210 ৳ 200
এসো গল্পে গল্পে কুরআন চিনি ২ 25%
ছাড়
এসো গল্পে গল্পে কুরআন চিনি ২

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 262 ৳ 197
দুর্ভিক্ষ, ক্ষুধামুক্তি ও ইসলাম : স্বাভাবিক ও সংকটকালীন  সময়ে করণীয় 5%
ছাড়
দুর্ভিক্ষ, ক্ষুধামুক্তি ও ইসলাম : স্বাভাবিক ও সংকটকালীন সময়ে করণীয়

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 155 ৳ 147
দুনিয়ার যত আজব রেকর্ড- ১ (পেপারব্যাক) 30%
ছাড়
দুনিয়ার যত আজব রেকর্ড- ১ (পেপারব্যাক)

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 377 ৳ 264
এসো গল্পে গল্পে কুরআন চিনি 5%
ছাড়
এসো গল্পে গল্পে কুরআন চিনি

পপুলার সিরিজ, তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 150 ৳ 143
তাকদীরের প্রতি ঈমান
তাকদীরের প্রতি ঈমান

তানযীলুর রহমান · পরিশুদ্ধি প্রকাশন

৳ 50
দোটানায় দোদুল্যমান 30%
ছাড়
দোটানায় দোদুল্যমান

আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ · পরিশুদ্ধি প্রকাশন

৳ 100 ৳ 70
গল্পগুলো মিথ্যে নয় -১ 5%
ছাড়
গল্পগুলো মিথ্যে নয় -১

তানবীর হাসান বিন আব্দুর রফীক · পরিশুদ্ধি প্রকাশন

৳ 240 ৳ 228
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?