45% ছাড়
প্রিয় পাঠক-পাঠিকা! মূলত আমি এ বিষয়ে কলম ধরতে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমেরিকার বিশিষ্ট দাঈ এবং পবিত্র কুরআনুল কারীমের গবেষক নােমান আলী খানের ১২ মিনিট ১৫ সেকেন্ডের পর্নোগ্রাফির উপর লেকচার শুনে এবং বিভিন্ন জায়গায় মানুষকে অশ্লীলতা, নােংরামী থেকে বিরত থাকার দাওয়াত দিতে গিয়ে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। আজ আমরা এমন একটা যুগে পৌঁছেছি, যে যুগে অশ্লীলতা ও বেহায়াপনা ক্রমাগত হারে বেড়েই চলেছে। অশ্লীলতার অন্যতম জগত হলাে মিডিয়ার জগত। যার স্রোতে ভাসছে লক্ষ-কোটি যুবক-যুবতী। ইসলামের শত্রুরা এ নীরব যুদ্ধের মাধ্যমে ধ্বংস করছে পরিবার, রাষ্ট্র ও গােটা বিশ্ব। এরই মাধ্যমে খুলছে হাজারও পাপের রাস্তা, যে রাস্তা ধরে শত শত যুবক-যুবতী, কিশাের-কিশােরী, তরুণ-তরুণী চলছে জাহান্নামের পথে। তাই এখন সময়ের দাবী হচ্ছে, প্রত্যেকে নিজেদের চোখকে হেফাযত করা এবং চোখের যিনা হতে বেঁচে থাকা। আশা করি, এ বইটি বর্তমান মুসলিম যুবসমাজকে অশ্লীলতার ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামান্য হলেও অবদান রাখবে- ইনশাআল্লাহ।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!