‘কুরআন বুঝার মূলনীতি’ একখানা প্রাথমিক স্তরের শাস্ত্রীয় গ্রন্থ—উঁচু দরের কোনো ইল্মী কিতাব নয়। এ বিষয়ে প্রথিতযশা আলিমদের যারা কলম ধরেছেন, হাজার পৃষ্ঠার আগে কেউ থামতে পারেননি। জাতি হিসেবে আমরা যেমন ‘বই-রাগী’, তাতে সেসব পড়ার ধৈর্য আমাদের ক’জনার হবে সে কথা আজ না হয় না-ই বললাম। অথচ এই ফিতনাময় এ যুগে দীনের ওপর চলার জন্য বিষয়টা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক।
এ দৃষ্টিকোণ থেকে ড. বিলাল ফিলিপসের এ ছোট্ট গ্রন্থটিকে দীনের ওপর চলতে আগ্রহীদের জন্য ‘গণমানুষের শাস্ত্রীয় গ্রন্থ’ বলা যেতে পারে। কুরআন বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলো তিনি তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত পরিসরে।
কুরআন বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলো ড. বিলাল ফিলিপস্ তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত পরিসরে। এ ছোট্ট গ্রন্থটিকে দীনের ওপর চলতে আগ্রহীদের জন্য ‘গণমানুষের শাস্ত্রীয় গ্রন্থ’ বলা যেতে পারে।
ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স
সিয়ান পাবলিকেশন
প্রামাণিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বমানের, জ্ঞানভিত্তিক বই প্রকাশে সিয়ান পাবলিকেশন (SEAN Publication) প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে, সিয়ান পাবলিকেশন এমন প্রকাশনা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে যা বিশ্বস্তরে প্রতিযোগিতা করতে সক্ষম।
এই সংস্থার মূল লক্ষ্য হলো মানবতার কল্যাণ, বিশ্বশান্তি প্রচার এবং একতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখা। ইসলামী জীবনব্যবস্থার ওপর আলোকপাত করা, ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা এবং পারিবারিক ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে বই রচনার মাধ্যমে তারা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে। এছাড়াও, সিয়ান পাবলিকেশন নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা মানসিকতা, শিক্ষা, বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং আজীবন জ্ঞান অন্বেষণের মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।