40% ছাড়
ইংরেজিতে অনুবাদকৃত প্রসিদ্ধ হাদিসের কিতাব। সাধারণত হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলন হিসেবে স্বীকৃত ‘সহিহ আল-বুখারি’-তে আল্লাহর রাসূলের (সা.) সঠিক নির্দেশনার আলোকে জীবনের প্রায় সকল বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। ৯ খণ্ডের এই গ্রন্থটি ইমাম বুখারির দীর্ঘ ১৬ বছরের সাধনার ফসল; তিনি এই গ্রন্থে কোনো হাদিস লিপিবদ্ধ করার আগে আল্লাহর কাছে দিকনির্দেশনা চেয়ে দুই রাকাত সালাত আদায় করতেন এবং হাদিসটির বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তা গ্রন্থে অন্তর্ভুক্ত করতেন। অন্যান্য অনুবাদকদের করা অনুবাদে প্রচুর ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়। এই সমস্যা দূর করার লক্ষ্যে ‘দার-উস-সালাম’ (Dar-us-Salam) তিন বছরেরও বেশি সময় ব্যয় করে অত্যন্ত সহজ ও সাবলীল ইংরেজি ভাষায় এই গ্রন্থটি প্রকাশ করেছে, যাতে সকল পাঠক কোনো জটিলতা ছাড়াই এটি সহজে বুঝতে পারেন।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!