20% ছাড়
'মণিমালা' এই পুস্তিকাটি বিদআতমুক্ত আহলে সুন্নাহ তথা সালাফীদের বিভিন্নমুখী বিদআত-বিরোধী কথামালার মণি-মুক্তা, হিরে-চুনি-পান্না, কাঞ্চন-প্রবাল-পদ্মরাগের বহুমূল্য হার এবং হাদীস তথা সুন্নাহর একনিষ্ঠ অনুসারী তথা আহলে সুন্নাহর পথের পথিকদের জন্য এক অমূল্য উপহার।
বইটি আল-গাত্ব দাওয়া অফিসে কর্মরত আমার প্রীতিভাজন ভাই মাওলানা আব্দুল লতীফ মাদানীর হাতে এলে তিনি পড়ে মুগ্ধ হন এবং আমাকে তার অনুবাদ করে বাংলার পাঠককে উপহার দিতে সুপরামর্শ দেন। সহীহ আকীদাহ ও অভিন্ন দাওয়াত-পদ্ধতির আকর্ষণে এই পুস্তিকার অনুবাদ করতে আমি প্রয়াস পাই।
এখান থেকে যদি সেই দ্বীনের আহ্বায়করা মণিমালা গ্রহণ করেন, যাঁরা তাঁদের দাওয়াতকে সুন্দরী, সুরভিতা, সুশোভিতা ও সুসজ্জিতা কনের রূপ দিয়ে পাণিপ্রার্থী বরের অপেক্ষায় রয়েছেন, অথচ তার গলায় কোন মালা বা হার নেই, তাহলে অবশ্যই তাঁদের সেই দাওয়াত সত্বর গ্রহণীয় ও বরণীয় হবে।
বিদআত যেমনই হোক তা বিদআত এবং তা কর্দম। সুসজ্জিতা কনের মূল্যবান ঝলমলে পরিচ্ছদকে মলিন করে দেয় ঐ কর্দম। বলা বাহুল্য ঐ কর্দম থেকে দূরে থাকা, কাদার ছিটা যাতে না লাগে তার শত চেষ্টা করা এবং দাওয়াতকে বিদআতমুক্ত করা প্রত্যেক দাওয়াত-পেশকারীর কর্তব্য।
অবশ্য 'কানা বেগুনের ডোগলা খদ্দের' যে নেই তা নয়। তা বলে বেগুনের খদ্দের দেখেই বেগুনকে ভালো বলে জ্ঞানীগণ মেনে নিতে পারেন না। কর্দমাক্ত মলিন অসুন্দরী কত শত কনের বিবাহ এমনিতেই হয়ে যায়। আর তার মানে এই নয় যে, তারা সবাই অমলিন সুন্দরী। কারো চোখে সুন্দরী এবং কারো চোখে অসুন্দরী হলেও প্রকৃত সুন্দরী ও অসুন্দরী তথা আচঙ্কা সুন্দরী অবশ্যই সমান নয়। সুতরাং প্রকৃত ও অনিন্দ্য তথা পরমা সুন্দরী বেছে নেওয়া অবশ্যই জ্ঞানী বরের সুরুচির পরিচয়। দাওয়াতের বাজারে সুশোভিত চমৎকার বহু ব্যক্তি ও সংগঠন কাজ করছে, তার মধ্যে যেটি আসল ও খাঁটি তাওহীদবাদী সালাফী দাওয়াত সেটিকেই গ্রহণ ও বরণ করে নেওয়া প্রত্যেক জ্ঞানী মুসলিমের কর্তব্য।
মহান আল্লাহ সকলকে সঠিক জিনিস চিনে বেছে নেওয়ার তাওফীক দান করুন। মণিমালা দ্বারা তার লেখক, অনুবাদক ও পাঠকের চক্ষুর মণিকে শীতল করুন। আমীন।
প্রকাশনীর বিস্তারিত পরিচিতি পাওয়া যায়নি।