রহমান আরশের উপর উঠেছেন 30% ছাড়

রহমান আরশের উপর উঠেছেন

পৃষ্ঠা সংখ্যা: 552 পৃষ্ঠা
ভাষা: আরবী-বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 665 ৳ 950 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
আল্লাহ তা‘আলা আমাদেরকে যেসব বড় বড় নি‘আমত প্রদান করেছেন তন্মধ্যে অন্যতম হচ্ছে, তিনি আমাদের জন্য তাঁর দীনকে পূর্ণ করে দিয়েছেন, আকীদাহকে স্পষ্ট করে দিয়েছেন, শরী‘আতকে প্রতিষ্ঠিত করেছেন। দীনের মধ্যে যা কিছুর প্রয়োজন আমাদের হবে, সেসবই তিনি নিজে বর্ণনা করেছেন, রাসূলের যবানীতে ব্যাখ্যা করে জানিয়েছেন। কোনো সন্দেহ নেই যে, সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ জ্ঞান হচ্ছে আকীদাহ বিষয়ক জ্ঞান। আর আকীদাহ বিষয়ক জ্ঞান বলতে সে জ্ঞানকে বুঝায়, যা আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তা‘আলা সংক্রান্ত জ্ঞানই হচ্ছে তাওহীদের জ্ঞান। তাওহীদ মানেই হচ্ছে, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম ও অধিকার সম্পর্কে সম্যক জ্ঞান লাভ। তন্মধ্যে প্রথমেই আসে আল্লাহ তা‘আলার সত্তা, নাম ও গুণ সম্পর্কে জানা। ‘আল্লাহর ‘আরশের উপর উঠা’ এ আকীদাহটি এ তিনটি অংশের সাথেই ওৎপ্রোতভাবে জড়িত। আল্লাহর সত্তা, নাম ও গুণ সম্পর্কে জ্ঞান থাকলেই আকীদাহ’র বাকী বিষয়গুলো জানা সহজ হয়, নতুবা অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো অবস্থা হয়। বক্ষ্যমাণ গ্রন্থে আল্লাহর আরশের উপর উঠা নিয়ে কুরআন সুন্নাহ এবং সালাফদের দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা - ই - আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

লেখকের এম-ফিল থিসিসের শিরোনাম ছিল “আশ-শির্ক ফিল কাদীম ওয়াল হাদীস” (আধুনিক ও প্রাচীন শির্ক)। যা সাউদী আরবস্থ মাকতাবাতুর রুশদ হতে তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। যা আরব বিশ্বে অধিক প্রচারিত।

তাঁর পিএইচ. ডি অভিসন্ধর্ভ ছিল “আল-হিন্দুসিয়্যাহ ওয়া তাআসসুরু বা‘দিল ফিরাক্বিল ইসলামিয়্যাতি বিহা” (হিন্দু ধর্ম ও তার দ্বারা প্রভাবিত ইসলামী উপদলসমূহ)। আরবী ভাষায় হিন্দু ধর্মের উপর এটিই প্রথম পিএইচ. ডি থিসিস। যা সৌদী আরবস্থ ‘মাকতাবাতু দারুল আওরাক্ব আস-সাক্বাফিয়্যাহ থেকে তিন খণ্ডে প্রকাশিত ও আরব বিশ্বে বহুল প্রসারিত। এ গ্রন্থ সম্পর্কে আরবদের বক্তব্য দেখতে পারেন, নিম্নোক্ত লিংকে: অনুরূপভাবে তিনি আরবী ভাষায় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। আরবী ভাষার বিখ্যাত ওয়েবসাইট ‘শামেলাহ’ লাইব্রেরীতে তাঁর বেশ কিছু বই স্থান পেয়েছে।

তাছাড়া তিনি ‘আল কুরআনুল কারীমের র্অথানুবাদ ও সংক্ষপ্তি তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেনে, যা বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস, সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাইদের জন্য সৌদী সরকারের পক্ষ হতে প্রদত্ত হচ্ছে।

২০০৫ সাল থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে কর্মজীবনে আছেন। ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হনে। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বেশ কয়েকটি সেমিনারে অংশগ্রহণ গ্রহণের পাশাপাশি বহু গবেষণামূলক প্রবন্ধ ও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন এবং অনেক গ্রন্থের বাংলা অনুবাদ সম্পন্ন করেছেন ও বহু অনুবাদ সম্পাদনা করেছেন। তাঁর কিছু আর্টিকেল আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। দেখুন,

বর্তমানে তিনি অধ্যাপনার পাশাপাশি এমফিল ও পিএইচ. ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবেও কাজ করে যাচ্ছেন।

তাছাড়া তিনি মিডিয়া জগতে একজন দীনের দা‘ঈ হিসেবে কাজ করছেন। তিনি "পিসটিভি বাংলা" এর বিভিন্ন প্রোগ্রামে বক্তা, উপস্থাপক ও আলোচক হিসাবে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি তৎকালীন ইসলামিক টিভির লাইভ প্রোগ্রাম "জেনে নিন" এ ২০০৬ থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দিয়েছেন। তদ্রূপ এনটিভি আরটিভি এটিএন, নাগরিক ইত্যাদি টিভিতেও প্রশ্নোত্তর ও অন্যন্য ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিয়মিত বিভিন্ন গ্রন্থের উপর সাপ্তাহিক ও মাসিক আলোচনা ও ব্যাখ্যা করেন। ইসলামিক শরী‘আহ, আকীদা ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করতে তিনি সাচ্ছন্দ বোধ করেন।

বিশ্ববিখ্যাত ১২৩ ভাষায় ইসলামের প্রচার-প্রসারের ওয়েবসাইট IslamHouse.com এ তাঁর লিখিত, সম্পাদিত বই, অডিও ও ভিডিও এর সংখ্যা বর্তমান সময় পর্যন্ত ৯৩১টি

। তাছাড়া তাঁর সম্পর্কে জানার জন্য এ ওয়েবসাইটে তাঁর সিভি দেখতে পারেন।

আল্লাহ তাঁর আমলসমূহ কবুল করুন। আমীন।

কাশফুল প্রকাশনী
কাশফুল প্রকাশনী


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

কাশফুল প্রকাশনী কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
সেক্যুলারিজম ও ইসলাম 20%
ছাড়
সেক্যুলারিজম ও ইসলাম

ড. মানে ইবন হাম্মাদ আল জুহানী · কাশফুল প্রকাশনী

৳ 45 ৳ 36
তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস (১-৩) খন্ড 20%
ছাড়
তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস (১-৩) খন্ড

ড. গোলাম আহমাদ হারিরি (র.) · কাশফুল প্রকাশনী

৳ 2,050 ৳ 1,640
ইসলাম পরিচিতি 30%
ছাড়
ইসলাম পরিচিতি

ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া · কাশফুল প্রকাশনী

৳ 270 ৳ 189
গল্পে গল্পে হাদীস শিখি 30%
ছাড়
গল্পে গল্পে হাদীস শিখি

কাশফুল প্রকাশনী

৳ 220 ৳ 154
প্রভু ও দাস 30%
ছাড়
প্রভু ও দাস

গোলাম কিবরিয়া · কাশফুল প্রকাশনী

৳ 180 ৳ 126
আপনার প্রশ্নের জবাব 30%
ছাড়
আপনার প্রশ্নের জবাব

অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী · কাশফুল প্রকাশনী

৳ 450 ৳ 315
মুসলমানকে যা জানতেই হবে 30%
ছাড়
মুসলমানকে যা জানতেই হবে

ড. আবদুল্লাহ আল-মুসলিহ, ড. সালাহ আসসাবী, · কাশফুল প্রকাশনী

৳ 450 ৳ 315
মুসলিম নারী এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার দায়িত্ব - কর্তব্য 30%
ছাড়
মুসলিম নারী এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার দায়িত্ব - কর্তব্য

অধ্যাপক ড. ফালেহ ইবন মুহাম্মাদ আস-সুগাইর · কাশফুল প্রকাশনী

৳ 230 ৳ 161
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. 30%
ছাড়
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ.

উস্তায মুনীরুদ্দীন আহমাদ · কাশফুল প্রকাশনী

৳ 460 ৳ 322
যে নারী নয়ন জুড়ায় 30%
ছাড়
যে নারী নয়ন জুড়ায়

আবদুল্লাহ ইবন ইউসুফ আল জুদাঈ · কাশফুল প্রকাশনী

৳ 210 ৳ 147
আমরা কীভাবে কুরআন বুঝব 30%
ছাড়
আমরা কীভাবে কুরআন বুঝব

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী · কাশফুল প্রকাশনী

৳ 50 ৳ 35
অন্তরের রোগ ও আমল সিরিজ (১-৮) 30%
ছাড়
অন্তরের রোগ ও আমল সিরিজ (১-৮)

শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ · কাশফুল প্রকাশনী

৳ 870 ৳ 609
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?