সিন্ধু থেকে বঙ্গ(১-২) 30% ছাড়

সিন্ধু থেকে বঙ্গ(১-২)

প্রকাশনী: চেতনা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: 1100 পৃষ্ঠা
ভাষা: বাংলা
বাইন্ডিং: হার্ডকভার
দেশ: বাংলাদেশ
৳ 840 ৳ 1,200 30% ছাড়
স্টকে আছে
শেয়ার করুন:
সম্পর্কিত বই
সব দেখুন
ইসলামি বিচারব্যবস্থার ইতিহাস
ইসলামি বিচারব্যবস্থার ইতিহাস
ড. মুহাম্মাদ মুস্তফা আয-যুহাইলি
৳ 775 ৳ 543
আন্দালুসে মুসলিম শাসনের ইতিহাস
আন্দালুসে মুসলিম শাসনের ইতিহাস
ড. আবদুর রহমান আলি হাজ্জি
৳ 820 ৳ 574

কেন পড়বেন ‘সিন্ধু থেকে বঙ্গ’?

অস্তিত্বের জন্য প্রতিটি মানুষের শেকড়ের সন্ধান জানা জরুরি। শেকড়কে জানতে হলে জানতে হবে ইতিহাস। বাংলাদেশের মুসলিম মানসের শেকড় জানতে হলে ভারত উপমহাদেশের ইতিহাস জানা জরুরি। দুঃখজনকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত উপমহাদেশের মুসলিম শাসনের ইতিহাস অনেকটা অবহেলিত।

উপমহাদেশে প্রাথমিক মুসলিম শাসনের সূচনা হয় ৯০ হিজরির আগে, বিখ্যাত মুসলিম সেনাপতি মুহাম্মাদ বিন কাসিম রহ.-এর হাত ধরে। তবে তা কেন্দ্রীয় শাসন ছিল না। নানা কারণে দীর্ঘস্থায়ীও হয়নি। ভারতে মুসলিম অভিযানের সূচনা হয় আরও আগে। দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহুর যুগেই ভারত অভিযান শুরু হয়। এই ঘটনা ১৫ হিজরির পরের কথা। এই অভিযান পরিণতি পায় মুহাম্মাদ বিন কাসিমের হাত ধরে। এরপর পর্যায়ক্রমে উত্থান-পতন শেষে বৃটিশ শাসনের আগ পর্যন্ত প্রায় ৮০০ বছর মুসলিম শাসকদের হাতে ভারতবর্ষ শাসিত হয়।

ভারতবর্ষে আনুষ্ঠানিক মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় গজনি রাজবংশের হাত ধরে। ৯৭৭ থেকে ১১৮৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই রাজবংশ স্থায়ী হয়। গজনি বংশ ১১৮৬ খ্রিষ্টাব্দে ঘোর বংশের হাতে পরাজিত হয়। ঘুরিদের শাসন স্থায়ী হয় ১২১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

বাংলায় আনুষ্ঠানিক মুসলিম শাসনের সূচনা হয় ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বখতিয়ার খিলজির হাত ধরে, ১২০৬ খ্রিষ্টাব্দে। এই বাংলা বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে সুলতানি আমলের সূচনা হয়। সুলতানি আমল স্থায়ী হয় ১২০৬-১৫৯৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত। অপরদিকে ১২০৬ খ্রিষ্টাব্দে মামলুকদের হাতে বিজিত হয় দিল্লি অঞ্চল। সূচনা হয় দিল্লি সালতানাতের। দিল্লি সালতানাত স্থায়ী হয় ১২০৬-১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত। দিল্লি সালতানাতে এই সময় শাসন করে মামলুক, খিলজি, তুঘলক, সৈয়দ ও লোদি রাজবংশ। ১৫২৬-এ প্রতিষ্ঠিত হয় মুঘল সাম্রাজ্য, সম্রাট বাবরের হাত ধরে। মুঘল সাম্রাজ্য স্থায়ী হয় ১৫২৬-১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

কেন হয়েছিল ক্ষমতার এত পালাবদল? কেমন ছিল মুসলিম রাজবংশগুলোর শাসনব্যবস্থা? কেমন ছিল সেসময়ের রাষ্ট্রীয় ও জাতীয় ব্যবস্থা? কেমন ছিল শিক্ষাব্যবস্থা? সে যুগের সাথে এ যুগের পার্থক্য কী? মুসলিম শাসন ভারতবর্ষে কতটা ইসলামের ছাপ রাখতে পেরেছে? আর কতটা রাজনীতির ছাপ? এগুলো কি নিছক শাসনব্যবস্থা ছিল না ইসলামি শাসনব্যবস্থা? উপমহাদেশে এবং এই বাংলায় এত মুসলিম ও মসজিদ-মাদরাসা কীভাবে শেকড় গেঁথেছে? কী তার উৎস, কী তার ইতিহাস?

‘সিন্ধু থেকে বঙ্গ’ বইতে ভারত উপমহাদেশের ইতিহাসের এই প্রশ্নগুলোর জবাব অনুসন্ধান করা হয়েছে। মোট দুই খণ্ডের বইটির প্রথম খণ্ড ২১টি অধ্যায়ে বর্ণিত হয়েছে বিস্তৃত ইতিহাস। ইবরাহিম আলাইহিস সালামের মুনাজাত থেকে শুরু করে প্রাচীন ভারতের শিক্ষাব্যবস্থা, ইসলাম প্রচারে ওলি-আউলিয়ার অবদান, বঙ্গে ইসলাম প্রচার, মুসলিম শাসনের সূচনা, সিন্ধু বিজয়-সহ রাজবংশগুলোর ইতিহাস বিবৃত হয়েছে সাবলীলভাবে।

প্রথম খণ্ডে আলোচিত হয়েছে গজনি থেকে ইলিয়াস-শাহি বংশ (১৩৪২-১৩৫৮ খ্রিষ্টাব্দ) পর্যন্ত। দ্বিতীয় খণ্ড পুরোটাজুড়ে আলোচিত হয়েছে মুঘল শাসনের ইতিহাস। মুঘল শাসকদের জীবনী, তাদের শাসনকাল, অবদান, যুদ্ধ-বিগ্রহ, ধর্মীয় ও সামাজিক অবস্থা ইত্যাদি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ২০ অধ্যায়ের এই খণ্ডটির শেষ পাঁচটি অধ্যায়ে আলোচিত হয়েছে পর্যায়ক্রমে মুঘল শাসনব্যবস্থায় সমাজ ও সংস্কৃতি, হিন্দু-মুসলিম সম্পর্ক, শিল্পব্যবস্থা, শিক্ষা-সাহিত্য এবং ভারতবর্ষে সভ্যতা নির্মাণে ইসলামের ঐতিহাসিক অবদান।

নিজের শেকড় ও অস্তিত্ব, মাটি ও মানবের ইতিহাস জানতে পড়ুন ‘চেতনা’ প্রকাশিত ‘সিন্ধু থেকে বঙ্গ।’

মনযূর আহমাদ


চেতনা প্রকাশন
চেতনা প্রকাশন


রিভিউ ও রেটিং

0.0
0টি রিভিউ
5
0
4
0
3
0
2
0
1
0
রিভিউ লিখতে লগইন করুন

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন করতে লগইন করুন

এখনো কোনো প্রশ্ন করা হয়নি। প্রথম প্রশ্ন করুন!

চেতনা প্রকাশন কর্তৃক প্রকাশিত

এই প্রকাশনীর সব বই দেখুন
ইতিহাস পাঠ মূলনীতি ও দিকনির্দেশনা 30%
ছাড়
ইতিহাস পাঠ মূলনীতি ও দিকনির্দেশনা

ইমরান রাইহান · চেতনা প্রকাশন

৳ 360 ৳ 252
মুশাজারাতে সাহাবা
মুশাজারাতে সাহাবা

ইমরান রাইহান · চেতনা প্রকাশন

৳ 264
শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা 30%
ছাড়
শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা

ডা. শামসুল আরেফীন · চেতনা প্রকাশন

৳ 240 ৳ 168
ইলম অন্বেষণে সফর 20%
ছাড়
ইলম অন্বেষণে সফর

শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ · চেতনা প্রকাশন

৳ 120 ৳ 96
বাঙালি মুসলমানের শেকড়ের কথা 25%
ছাড়
বাঙালি মুসলমানের শেকড়ের কথা

মনযূর আহমাদ · চেতনা প্রকাশন

৳ 300 ৳ 225
পলাশি থেকে ধানমন্ডি (১৭৫৭-১৯৭৫) 25%
ছাড়
পলাশি থেকে ধানমন্ডি (১৭৫৭-১৯৭৫)

মনযূর আহমাদ · চেতনা প্রকাশন

৳ 1,800 ৳ 1,350
বখতিয়ারের বাংলাদেশ (১ম- ২য় খন্ড একত্রে) 25%
ছাড়
বখতিয়ারের বাংলাদেশ (১ম- ২য় খন্ড একত্রে)

মনযূর আহমাদ · চেতনা প্রকাশন

৳ 1,200 ৳ 900
ইসলাম ও পশ্চিমা সভ্যতা 30%
ছাড়
ইসলাম ও পশ্চিমা সভ্যতা

আব্দুল্লাহ বিন বশির · চেতনা প্রকাশন

৳ 480 ৳ 336
মুসলিম অমুসলিম সম্পর্ক 30%
ছাড়
মুসলিম অমুসলিম সম্পর্ক

মুফতি উবাইদুর রহমান · চেতনা প্রকাশন

৳ 227 ৳ 159
ইতিহাসের অজানা অধ্যায় 30%
ছাড়
ইতিহাসের অজানা অধ্যায়

ইমরান রাইহান · চেতনা প্রকাশন

৳ 264 ৳ 185
ইসলামি খেলাফত ধারণা,কাঠামো ও আমাদের কর্তব্য 30%
ছাড়
ইসলামি খেলাফত ধারণা,কাঠামো ও আমাদের কর্তব্য

মাওলানা জাহিদ ইকবাল · চেতনা প্রকাশন

৳ 640 ৳ 448
আধুনিক যুগে জিহাদ 30%
ছাড়
আধুনিক যুগে জিহাদ

আব্দুল্লাহ বিন বশির · চেতনা প্রকাশন

৳ 264 ৳ 185
সাহায্য চ্যাট

আসসালামু আলাইকুম! আমি ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরীর সহায়ক। আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?