মানুষকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি। তিনি নারী পুরুষ সকলকে তার ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি মানুষকে পালনীয় ও বর্জনীয় বিধান দিয়েছেন। যেগুলো পালন করা আবশ্যকআর সে বিধানগুলো পালন করার জন্য জরুরী হল জানা। ফলে ইসলাম এই জানা বা ইলমটাকেও ফরজ হিসেবে সাব্যস্ত করেছে। কারণ ইলম ছাড়া কেউ প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদাত ও দাসত্ব করতে পারবে না। এই বিধান নারীর জন্যও সমানভাবে প্রযোজ্য।ইবনুল জাওযী রহিমাহুল্লাহ বলেন, ‘মহিলারা পুরুষের মতোই শরীয়তের দায়িত্বপ্রাপ্ত। তাই তাদের ওপর যেসব বিষয় ওয়াজিব ও ফরয, সেসব বিষয়ে জ্ঞান অর্জন করাও তাদের জন্য ওয়াজিব; যাতে তারা তাদের ওপর অর্পিত বিধানসমূহ যথাযথ ও সুষ্ঠূভাবে পালন করতে পারে।’ আমাদের বইটি একজন নারীর জন্য ইলম অর্জনের ফরজ আদায়ে বিশ্বস্ত সঙ্গী হবে আশা করি।
ইহদা পাবলিকেশন
হিদায়াতের পথিক মুসলিম উম্মাহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। যারা শ্রেষ্ঠ, তাদের চলার পথটিও হতে হয় শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এ শ্রেষ্ঠত্বের পথ আমাদের দান করেছেন। সে পথই সিরাতে মুসতাকিম, সে পথই হিদায়াতের পথ। ইহদা পাবলিকেশনের লক্ষ্য হলো, সকল মুসলমান যেন হিদায়াতের পথের পথিক হয়ে যায়। যে পথে চলে গেছেন আমাদের নবি, যে পথে চলে গেছেন লক্ষ লক্ষ সাহাবি ও অগণিত তাবিয়ি। সে পথে যেন আমরা চলতে পারি, এবং চলতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম। এ জন্যই আমাদের প্রকাশিত প্রতিটি বই জীবনঘনিষ্ঠ বিষয়ে রচিত। যে বইগুলো হয়ে উঠতে পারে আপনার হিদায়াতের পথের মশাল। আমরা চেষ্টা করে যাই, পূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ। প্রিয় পাঠক, আমরা দুআপ্রার্থী। আমাদের কাজের মান ও কোয়ালিটির চাইতেও ইখলাস যেন বেশি থাকে, এই দুআটুকু চাই। সাথে সাথে আপনার সু-স্বাস্থ্য ও হিদায়াতের জীবন কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।