5% ছাড়
রাসূলুল্লাহ (সা.)-এর মুখনিঃসৃত বাণী, কর্ম ও সম্মতিকে হাদীছ বলা হয়। যা মুখস্থ করা অত্যন্ত জরুরী।
এ বিষয়ে উৎসাহিত করে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'আল্লাহ্ ঐ ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কথা শুনেছে, যথাযথভাবে তা স্মরণে রেখেছে ও মুখস্থ করেছে এবং প্রচার করেছে।' কেননা অনেক জ্ঞানের বাহক নিজে জ্ঞানী নয় (সে অন্যের নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়) এবং অনেক জ্ঞানের বাহক তার চাইতে অধিকতর জ্ঞানীর নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়' (ইবনু মাজাহ ২/২৫০; তিরমিযী ২/২৬৪; মিশকাত ১/২২৪)।
এ হাদীছের প্রতি আমল করে ছাহাবায়ে কেরাম কুরআন মাজীদ ও হাদীছসমূহ মুখস্থ করেছেন। পরবর্তীতে তাবেঈন, তাবে তাবেঈন ও মুহাদ্দিছগণ তাঁদের পদাসক্ত অনুসরণ করেছেন।
এ বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ইমাম নববী (রহ.)-এর ‘আরবাঈন’ শীর্ষক বইটির অনুবাদ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। যাতে তারা অল্প বয়সে এ হাদীছগুলো মুখস্থ করে তাদের আক্বীদা ও আমলকে বিশুদ্ধ করে নিতে পারে এবং ইসলামী তাহযীব ও তামাদ্দুনকে নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারে।
উল্লেখ্য যে, মূলগ্রন্থের দুটি হাদীছ (৩০ ও ৪১ নং হাদীছ) মুহাদ্দিছগণ কর্তৃক দুর্বল বিবেচিত হওয়ায় এখানে বর্ণনা করা হয়নি।
প্রতিটি হাদীছের শেষে শব্দার্থ, শিক্ষা এবং অনুশীলনী দেওয়া হয়েছে।
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!